কলকাতা, ২৪ জুলাই (হি. স.) : মণিপুর পরিস্থিতির প্রতিবাদে তৃণমূলের জয়হিন্দ বাহিনী সোমবার মিছিল ভার করে। হাজরা থেকে শুরু হয়ে মিছিল যায় অ্যাকাডেমি চত্বর পর্যন্ত। উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, অতীন ঘোষরা।
প্রসঙ্গত, হিংসা আগুনে উত্তাল মণিপুর। গত দু’মাস ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর। এখনও পর্যন্ত শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ঘর ছাড়া প্রায় ৪০ হাজারেরও বেশি মানুষ। তা নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে নিষ্কৃয়তার অভিযোগ উঠেছে।
এই প্রসঙ্গে অনুরাগ ঠাকুর বলেন,’অপরাধের ক্ষেত্রে পিছিয়ে নেই বাংলা, ভোটের সময় বোমার খবর বেশি পাওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা কোথায় আছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। কেউ কোনও কথা বলছে না, সবাই মূক হয়ে গিয়েছেন। মমতার রাজ্যে ঘটছে একের পর এক লজ্জাজনক ঘটনা। কোথায় গেলেন মোমবাতি মিছিল করা প্রতিবাদীরা?’ প্রশ্ন তোলেন তিনি।
তিনি বলেন, ‘মেদিনীপুর, ডেবরায় আদিবাসীদের উপর অত্যাচার হয়েছে। বাংলা-বিহার-রাজস্থানের মুখ্যমন্ত্রীরা দায় অস্বীকার করতে পারবেন না। ভয়ের বাতাবরণে বাঁচছেন বাংলার মহিলারা। কী করছেন মমতা বন্দ্যোপাধ্যায়?’
আর এর মধ্যেই গত ২১ জুলাই বিজেপি-র জনসভা থেকে মমতা ও অভিষেককে তোপ দাগতে দেখা গিয়েছিল। এদিকে মালদার নারী লাঞ্ছনার ঘটনাটি ঠিক তার পরে প্রকাশ্যে আসে।

