জলজীবন মিশনের অধীনে গ্রামীণ পরিবারগুলিতে ১২.৬০ কোটিরও বেশি নল সংযোগ দেওয়া হয়েছে : গজেন্দ্র সিং শেখাওয়াত

নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়া শনিবার নতুন দিল্লিতে ‘রুরাল ওয়াশ পার্টনারস ফোরামের’ দু”দিনব্যাপী জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জল জীবন মিশনের আওতায় গ্রামীণ পরিবারগুলিতে ১২ কোটি ৬০ লক্ষেরও বেশি নল সংযোগ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আরও বলেন, সরকার নাগরিকদের জীবনযাত্রার উন্নতির জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের মধ্যে প্রতিটি গ্রামীণ বাড়িতে নিশ্চিতভাবে কলের জল সরবরাহ করার লক্ষ্য নিয়ে ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মিশনটি ঘোষণা করেছিলেন।