News Flash

  • Home
  • দেশ
  • কুনোর জাতীয় উদ্যানে ফের এক চিতার মৃত্যু
Image

কুনোর জাতীয় উদ্যানে ফের এক চিতার মৃত্যু

ভোপাল, ১৪ জুলাই (হি.স.) : ফের চিতার মৃত্যু কুনো ন্যাশনাল পার্কে । এই নিয়ে গত চার মাসে মোট আটটি আফ্রিকান চিতার মৃত্যু হল মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে। শুক্রবার সকালে সুরজ নামে ওই চিতাটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।

এর আগে গত মঙ্গলবার পুরুষ চিতা তেজসের মৃত্যু হয়েছিল। বন দফতরের এক বর্ষীয়ান আধিকারিক জানিয়েছিলেন, নিজেদের মধ্যে মারপিঠ করার সময়ই প্রাণ হারিয়েছে এই আফ্রিকান চিতা তেজস। গত ফেব্রুয়ারি মাসে তাকে দক্ষিণ আফ্রিকা থেকে কুনোতে নিয়ে আসা হয়েছিল। তারও আগে ২৫ মে দুই চিতা শাবকের মৃত্যু হয়েছিল। ৯ মে, মৃত্যু হয় পুরুষ চিতা দক্ষের। একেও আনা হয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকেই। এরপর ১৩ এপ্রিল দক্ষিণ আফ্রিকা থেকে আনা উদয় নামে চিতাটির মৃত্যু হয়। চলতি বছরেরই ২৭ মার্চ, সাশা নামে একটি চিতা কিডনি সংক্রান্ত সমস্যার জেরে মারা যায়। সাশাকে নামিবিয়া থেকে আনা হয়েছিল। এছাড়াও নামিবিয়া থেকে আনা মাদি চিতা জ্বালার চার সন্তানের মধ্যে তিনটি ডিহাইড্রেশনের কারণে মারা যায়। আর এবার সুরজের মৃত্যুতে মৃত চিতার সংখ্যা পৌঁছল আটে। হারাধনের ১০টি ছেলের মতো কুনোর জঙ্গলে পড়ে রইল আর মাত্র ১৬টি চিতা।

প্রসঙ্গত, গত বছরের ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে নামিবিয়া থেকে আনা ৮টি চিতা ছেড়ে দেওয়া হয় কুনো জাতীয় উদ্যানে। তাদের মধ্যে ছিল ৫টি স্ত্রী চিতা, ৩টি পুরুষ চিতা। স্বাধীনতার ৭৫ বছর পরে ভারত থেকে বিলুপ্ত হয়ে যাওয়া চিতাকে ফিরিয়ে আনার সেটাই ছিল প্রথম প্রয়াস। আবার চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আরও ১২টি চিতাকে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়। তাদের মধ্যে ছিল ৭টি পুরুষ ও ৫টি স্ত্রী চিতা।

Releated Posts

 ‘অশিক্ষিত গুজরাতি’ মন্তব্য ঘিরে বিতর্ক, খার্গেকে তীব্র আক্রমণ বিজেপির

গান্ধীনগর/নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে-র ‘অশিক্ষিত গুজরাতি’ সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিজেপি…

ByByNews Desk Apr 6, 2026

কলকাতা নিয়ে আসিফের হুমকি খতিয়ে দেখছে কেন্দ্র, সন্ত্রাস উসকানির আশঙ্কা

নয়াদিল্লি, ৬ এপ্রিল (আইএএনএস): পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ-এর কলকাতা সংক্রান্ত মন্তব্যকে ঘিরে সতর্ক হয়েছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি। তাঁর…

ByByNews Desk Apr 6, 2026

 ‘জাতি প্রথম’ আদর্শে এগোচ্ছে বিজেপি: প্রতিষ্ঠা দিবসে বার্তা কর্নাটক বিজেপি সভাপতির

দাভানাগেরে, ৬ এপ্রিল (আইএএনএস) : কর্নাটক বিজেপি সভাপতি ও বিধায়ক বি.ওয়াই. বিজয়েন্দ্র সোমবার বলেছেন, লক্ষ লক্ষ কর্মীর নিরলস…

ByByNews Desk Apr 6, 2026

ভোটের আগে কড়া নজরদারি, ৬৫০ কোটিরও বেশি নগদ ও সামগ্রী বাজেয়াপ্ত ইসির

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে নজরদারি আরও কড়া করেছে নির্বাচন কমিশন। রবিবার…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top