নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ মজদুর মনিটরিং সেলের অন্তর্গত বিবেকানন্দ বিচার মঞ্চের অনুমোদিত সারা রাজ্যের বিভিন্ন সংগঠনগুলোকে নিয়ে রবিবার বটতলা কেন্দ্রীয় কার্যালয়ে গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয়৷ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বৈঠকে মজদুর মনিটরিং সেলের অন্তর্গত বেশ কয়েকটি সংগঠনের রাজ্য কমিটি গঠন করা হয়৷ কমিটিগুলি গঠনের মধ্য দিয়ে সাংগঠনিক কাজকর্মকে আরো সুচারু ভাবে পরিচালনার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে৷
2023-06-11

