News Flash

  • Home
  • প্রধান খবর
  • জেলবন্দী আপ নেতার জামিন-আর্জি নামঞ্জুর, অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি পেলেন সিসোদিয়া
Image

জেলবন্দী আপ নেতার জামিন-আর্জি নামঞ্জুর, অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি পেলেন সিসোদিয়া

নয়াদিল্লি, ৫ জুন (হি.স.): আবগারি দুর্নীতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র মামলায় জেলবন্দী দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) নেতা মনীশ সিসোদিয়ার জামিনের আর্জি খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। সোমবার সিসোদিয়ার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন নামঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট। তবে, অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছেন সিসোদিয়া।

দিল্লি হাইকোর্ট সোমবার মনীশ সিসোদিয়াকে তাঁর অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে। সিসোদিয়ার স্ত্রী যেখানে রয়েছেন, সেই বাসভবনে অথবা হাসপাতালে নিয়ে যেতে হবে তাঁকে। সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে হাসপাতাল অথবা বাড়িতে নিয়ে যাওয়া হবে সিসোদিয়াকে, এমনটাই জানিয়েছে দিল্লি হাইকোর্ট। উল্লেখ্য, দিল্লি হাইকোর্টে ৬ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিনের আর্জি জানিয়েছিলেন সিসোদিয়া, যা এদিন খারিজ হয়ে গিয়েছে।

Releated Posts

বেসামরিক বিমান চলাচলে সহযোগিতা জোরদারে ভারত-বাংলাদেশ বৈঠক

ঢাকা, ৯ এপ্রিল : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা…

ByByReshmi Debnath Apr 9, 2026

৪ মে-র পর দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের একে একে চিহ্নিত করে জেলে পাঠানো হবে: প্রধানমন্ত্রী মোদি

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে দুর্নীতি ও সাধারণ মানুষের অর্থ লুটের সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেসের প্রতিটি নেতাকে ৪…

ByByNews Desk Apr 9, 2026

তৃণমূলের সময় শেষ, ৪ মে-র পর বাংলায় শুরু হবে উন্নয়নের নতুন যুগ: আসানসোলে প্রধানমন্ত্রী মোদি

আসানসোল, ৯ এপ্রিল (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সময় শেষ হয়ে এসেছে এবং ৪ মে-র পর পশ্চিমবঙ্গে উন্নয়নের নতুন যুগের…

ByByNews Desk Apr 9, 2026

মমতা বনাম শুভেন্দু: সম্পত্তি ও মামলার সংখ্যায় এগিয়ে বিরোধী দলনেতা

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আসন্ন হাই-প্রোফাইল লড়াইয়ে মুখোমুখি মমতা ব্যানার্জী ও বিরোধী দলনেতা…

ByByNews Desk Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top