রাজ্য অনূর্ধ্ব ১৭ স্কুল ফুটবলে সাফল্যের লক্ষ্যে স্পোর্টস স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ মে।। রাজ্য স্কুল ফুটবলের ফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় দিনের খেলায় আজ ধলাই জেলা দল ১-০ গোলের ব্যবধানে পশ্চিম জেলা দলকে পরাজিত করেছে। বিজয়ী ধলাইয়ের পক্ষে খামানজয় রিয়াং জয় সূচক গোলটি করে।  অপর খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল ৩-০ গোলের ব্যবধানে উত্তর ত্রিপুরা জেলা দলকে পরাজিত করে। বিজয়ী দল ত্রিপুরা স্পোর্টস স্কুলের পক্ষে জন দেববর্মা একাই দুইটি গোল করে। তবে প্রথম গোলটি হয় বিরু দেববর্মার পায়ে খেলার ১৬ মিনিটের মাথায়। দিনের অপর খেলায় দক্ষিণ ত্রিপুরা দল এক শূন্য গোলের ব্যবধানে ঊনকোটি জেলা দলকে পরাজিত করেছে। বিজয়ী দলের পক্ষে সুশান্ত রিয়াং  জয় সূচক গোলটি করেছে। সেমিফাইনাল ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল এক- শূন্য গোলের ব্যবধানে দক্ষিণ জেলা দলকে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে। বিজয়ী দলের পক্ষে সেই জন জমাতিয়া জয় সূচক গোলটি করে। আগামীকাল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।