News Flash

  • Home
  • দেশ
  • চা বাগানে ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হানায় জখম বৃদ্ধ
Image

চা বাগানে ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হানায় জখম বৃদ্ধ

চালসা, ১ মে (হি. স.) : জলপাইগুড়ির মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের ৯ নম্বর সেকশনে গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হানায় জখম হলেন এক বৃদ্ধ। সোমবার ঘটনাটি ঘটেছে । জাত্রু মাহালি (৭০) নামে ওই বৃদ্ধাকে চিকিৎসার জন্য চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। চিতাবাঘের হামলা রুখতে চা বাগানে খাঁতা বসানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা।

জানা গিয়েছে, এদিন ওই বৃদ্ধ চা বাগানে ঘাস কাটতে যান। সেই সময় চা বাগানে লুকিয়ে থাকা একটি চিতাবাঘ পেছন থেকে ওই বৃদ্ধের ওপর হামলা চালায়। বৃদ্ধের চিৎকারে চিতাবাঘটি পালিয়ে যায়। সম্প্রতি ওই বাগানে বাইসনের হানায় এক ব্যক্তির মৃত্যু হয়। লাগাতার বাগানে বন্যপ্রাণীদের হানায় রীতিমতো আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। বন দফতরের তরফে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Releated Posts

পাঞ্জাবে আইএসআই-সমর্থিত জঙ্গি চক্র ভাঙল পুলিশ, গ্রেফতার ৩

চণ্ডীগড়, ৬ এপ্রিল (আইএএনএস): বড়সড় সাফল্য পেল পাঞ্জাব পুলিশ। পাঞ্জাব পুলিশ-এর কাউন্টার ইন্টেলিজেন্স শাখা আইএসআই-সমর্থিত একটি জঙ্গি চক্র ভেঙে…

ByByNews Desk Apr 6, 2026

 ‘অশিক্ষিত গুজরাতি’ মন্তব্য ঘিরে বিতর্ক, খার্গেকে তীব্র আক্রমণ বিজেপির

গান্ধীনগর/নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে-র ‘অশিক্ষিত গুজরাতি’ সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিজেপি…

ByByNews Desk Apr 6, 2026

কলকাতা নিয়ে আসিফের হুমকি খতিয়ে দেখছে কেন্দ্র, সন্ত্রাস উসকানির আশঙ্কা

নয়াদিল্লি, ৬ এপ্রিল (আইএএনএস): পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ-এর কলকাতা সংক্রান্ত মন্তব্যকে ঘিরে সতর্ক হয়েছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি। তাঁর…

ByByNews Desk Apr 6, 2026

 ‘জাতি প্রথম’ আদর্শে এগোচ্ছে বিজেপি: প্রতিষ্ঠা দিবসে বার্তা কর্নাটক বিজেপি সভাপতির

দাভানাগেরে, ৬ এপ্রিল (আইএএনএস) : কর্নাটক বিজেপি সভাপতি ও বিধায়ক বি.ওয়াই. বিজয়েন্দ্র সোমবার বলেছেন, লক্ষ লক্ষ কর্মীর নিরলস…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top