News Flash

  • Home
  • দিনের খবর
  • সুদানের সেনা সংঘাতে এপর্যন্ত ৪১৩ জন নিহত হয়েছেন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
Image

সুদানের সেনা সংঘাতে এপর্যন্ত ৪১৩ জন নিহত হয়েছেন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জেনেভা, ২১ এপ্রিল (হি. স.) : সুদানে চলমান সংঘাতে এপর্যন্ত চারশর বেশি লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাড়ে তিন হাজারের বেশি লোক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমনটি জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মারগারেট হ্যারিস জেনেভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ৪১৩ জন এ পর্যন্ত নিহত হয়েছেন। তিন হাজার ৫৫১ জন। রাষ্ট্রসংঘের শিশু সংস্থা ইউনিসেফ বলছে, নিহতদের মধ্যে ৯ শিশু রয়েছে। আহতদের মধ্যে রয়েছে ৫০ এর বেশি শিশু।

সুদানে গেল শনিবার থেকে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স সংঘাতে লিপ্ত। দুই দফায় ২৪ ঘণ্টা করে যুদ্ধবিরতির ঘোষণা হলেও তা কার্যকর হতে দেখা যায়নি।

আধা সামরিক বাহিনী আরএস সবশেষে শুক্রবার সকালে টুইটারে এক বিবৃতিতে অস্ত্রবিরতির ঘোষণা দেয়। এই বিবৃতিতে ৭২ ঘণ্টার অস্ত্রবিরতির কথা বলা হয়েছে। স্থানীয় সময় সকাল ৬টা থেকে তা শুরু হওয়ার কথা। মুসলমানদের ঈদুল ফিতর ঘিরে এই অস্ত্রবিরতির ঘোষণা এলো।

সেনাপ্রধান ফাত্তাহ আল-বুরহান শুক্রবার সকালে এক ভিডিও বিবৃতিতে সংঘাতে হতাহতদের প্রতি দুঃখ প্রকাশ করেন। তিনি শান্তিপূর্ণভাবে ঈদ পালনের প্রার্থনা জানান। তবে তিনি অস্ত্রবিরতি নিয়ে কিছু বলেননি।

Releated Posts

 ‘সম্মানের ভয়ে’ নাবালিকাকে খুন, গোপনে গয়ায় দেহ দাহ—গ্রেফতার ২

রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ‘সামাজিক লজ্জা’ ঢাকতে নাবালিকা খুনের চাঞ্চল্যকর ঘটনা সামনে এল ঝাড়খণ্ডে। রাঁচি পুলিশের তদন্তে জানা গেছে,…

ByByNews Desk Apr 6, 2026

প্রতিষ্ঠা দিবসে ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা কেন্দ্রীয় মন্ত্রীদের, জনসংঘ থেকে বিশ্বমঞ্চে বিজেপির উত্থান স্মরণ

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): ভারতীয় জনতা পার্টি-র ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা।…

ByByNews Desk Apr 6, 2026

আসন্ন বিধানসভা ভোটে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কংগ্রেস ও বাম শিবির

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): এ মাসে চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনে দেশের একসময়ের…

ByByNews Desk Apr 6, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী আইইডি বিস্ফোরণে গুরুতর জখম সিআরপিএফ জওয়ান, রাঁচিতে এয়ারলিফট

চাইবাসা/রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ঘন জঙ্গলাঞ্চল সারান্ডা বন-এ মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে এক সেন্ট্রাল রিজার্ভ…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top