News Flash

  • Home
  • দেশ
  • তপসিয়ায় বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনল দমকলের ১০টি ইঞ্জিন, হতাহতের খবর নেই
Image

তপসিয়ায় বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনল দমকলের ১০টি ইঞ্জিন, হতাহতের খবর নেই

কলকাতা, ২১ এপ্রিল (হি. স.) : তপসিয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড । শুক্রবার সন্ধ্যায় তপসিয়ায় একটি কারখানায় ভয়াবহ আগুন লাগে। কারখানাটি দাহ্য পদার্থে ঠাসা থাকায় কয়েক মিনিটের মধ্যে দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন । দমকলের ১০টি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তপসিয়ার সাপগাছি অটোস্ট্যান্ডের কাছে একটি পিভিসি কারখানায় বিধ্বংসী আগুন লাগে। ওই কারখানায় সিইএসসি বক্স থেকেই আগুন লাগে বলে দমকল সূত্রে খবর। তবে দমকলের ১০টি ইঞ্জিনের প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। হতাহতের কোনও খবর নেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যা ৭টা নাগাদ তিলজলা থানা এলাকায় পিভিসি কারখানার ভিতর থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করে। তারপর কয়েক মিনিটের মধ্যেই আগুন আশপাশেও ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। কিন্তু, আগুনের লেলিহান শিখা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ায় পরে আরও ৬টি ইঞ্জিন আসে। তারপর দমকলের মোট ১০টি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় কারখানার আগুন নেভানো সম্ভব হয়। শর্ট সার্কিট থেকেই কারখানাটিতে আগুন লেগেছিল বলে দমকল বাহিনীর প্রাথমিক অনুমান। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে সমস্যা হয় বলে দমকল আধিকারিক জানান। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। ঠিক কত টাকার ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে ওই কারখানা কর্তৃপক্ষ সহ আশপাশের কারখানা, দোকানেরও কিছুটা ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

পাঞ্জাবে আইএসআই-সমর্থিত জঙ্গি চক্র ভাঙল পুলিশ, গ্রেফতার ৩

চণ্ডীগড়, ৬ এপ্রিল (আইএএনএস): বড়সড় সাফল্য পেল পাঞ্জাব পুলিশ। পাঞ্জাব পুলিশ-এর কাউন্টার ইন্টেলিজেন্স শাখা আইএসআই-সমর্থিত একটি জঙ্গি চক্র ভেঙে…

ByByNews Desk Apr 6, 2026

 ‘অশিক্ষিত গুজরাতি’ মন্তব্য ঘিরে বিতর্ক, খার্গেকে তীব্র আক্রমণ বিজেপির

গান্ধীনগর/নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে-র ‘অশিক্ষিত গুজরাতি’ সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিজেপি…

ByByNews Desk Apr 6, 2026

কলকাতা নিয়ে আসিফের হুমকি খতিয়ে দেখছে কেন্দ্র, সন্ত্রাস উসকানির আশঙ্কা

নয়াদিল্লি, ৬ এপ্রিল (আইএএনএস): পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ-এর কলকাতা সংক্রান্ত মন্তব্যকে ঘিরে সতর্ক হয়েছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি। তাঁর…

ByByNews Desk Apr 6, 2026

 ‘জাতি প্রথম’ আদর্শে এগোচ্ছে বিজেপি: প্রতিষ্ঠা দিবসে বার্তা কর্নাটক বিজেপি সভাপতির

দাভানাগেরে, ৬ এপ্রিল (আইএএনএস) : কর্নাটক বিজেপি সভাপতি ও বিধায়ক বি.ওয়াই. বিজয়েন্দ্র সোমবার বলেছেন, লক্ষ লক্ষ কর্মীর নিরলস…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top