News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেশামুক্ত ত্রিপুরা গঠন করা সরকারের প্রাথমিক লক্ষ্য : মুখ্যমন্ত্রী
Image

নেশামুক্ত ত্রিপুরা গঠন করা সরকারের প্রাথমিক লক্ষ্য : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ এপ্রিল (হি.স.) : নেশা মুক্ত ত্রিপুরা গঠন করা সরকারের প্রাথমিক লক্ষ্য। আজ ২১ সেক্টর আসাম রাইফেলস দ্বারা আয়োজিত রক্তদান শিবিরে ভাষণ দিতে গিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। পাশাপাশি তিনি নেশা বিরোধী অভিযানে ত্রিপুরা পুলিশকে সহায়তা করার জন্য আসাম রাইফেলসের ভূমিকার প্রশংসা করেন।

এদিন তিনি বলেন, নেশা বিরোধী অভিযানে পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি সক্রিয় ভূমিকা পালন করে চলেছে। তাঁর দাবি, আসাম রাইফেলস পুরো উত্তর-পূর্বাঞ্চলে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষণাবেক্ষণে একটি অভিজাত বাহিনী। সাথে এদিন মুখ্যমন্ত্রী রক্তদানের তাৎপর্য নিয়েও আলোচনা করেন এবং সমাজের সকল স্তরের মানুষকে মহৎ উদ্দেশ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, আসাম রাইফেলস সৈন্যরা সম্প্রতি প্রচুর পরিমাণে নেশা সামগ্রী বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছেন এবং ত্রিপুরাকে নেশা মুক্ত রাজ্য করার প্রয়াস জারি রেখেছেন। তাঁদের অবদানের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।
এদিন তিনি বলেন, ১২টি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্লাড ব্যাঙ্কগুলি রক্তের তীব্র সংকটের মধ্যে রয়েছে। দুটি বেসরকারি ব্লাড ব্যাঙ্কেরও একই অবস্থা। তাই আমি এই সংকট মোকাবেলায় জনগণের সমর্থন চেয়ে রক্তদানে এগিয়ে আসার জন্য একটি আবেদন জানিয়েছিলাম।
সাথে তিনি বলেন, রক্ত মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ। রক্তের কোনো বিকল্প নেই। মানবদেহের জন্য প্রয়োজনীয় সমস্ত পুষ্টি উপাদান রক্তের মাধ্যমে এক অঙ্গ থেকে অন্য অঙ্গে প্রবাহিত হয় এবং এর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এটি শুধুমাত্র মানবদেহেই উৎপন্ন হতে পারে। এক ইউনিট রক্ত বাঁচাতে পারে একাধিক জীবন। তিনি আশা ব্যক্ত করে বলেন, রক্তদানে রাজ্যের জনগন এগিয়ে আসবেন।

Releated Posts

থানসা থানসা করে থানসার পেটে লাথি মারছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: থানসা থানসা করে থানসার পেটে লাথি মারছে তিপ্রা মথা পার্টি। জাতিগত সুড়সুড়ি দিয়ে রাজনীতি করছে…

ByByReshmi Debnath Apr 9, 2026

মুখ্যমন্ত্রীর সভার আগে বিশ্রামগঞ্জে উত্তেজনা, ‘গো-ব্যাক’ স্লোগানে সরগরম এলাকা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৯ এপ্রিল: মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিশ্রামগঞ্জে উত্তেজনার সৃষ্টি হয়। সভার প্রাকমুহূর্তে তিপ্রা মথার…

ByByReshmi Debnath Apr 9, 2026

২৮টি আসনে বিজেপির একা প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তে খুশি জনগণ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: আজ বীরচন্দ্রনগর- কলসী কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াংয়ের সমর্থনে কাঠালিয়া বাজারে আয়োজিত সুবিশাল জনসভায়…

ByByReshmi Debnath Apr 9, 2026

ধর্মনগর উপনির্বাচন: বিকেল ৩টা পর্যন্ত ভোটের হার ৭০.০৯ শতাংশ

আগরতলা, ৯ এপ্রিল: উত্তর ত্রিপুরার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত মোট ৭০.০৯ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। এদিন…

ByByReshmi Debnath Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top