হোজাই (অসম), ১৪ এপ্রিল (হি.স.) : হোজাইয়ে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা । ঘটনায় মৃত দুই । গতকাল বৃহস্পতিবার রাতে সংঘটিত হয়েছে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা । দুইটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ ঘটানটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে ।
ঘটনায় হত দুইজন যথাক্রমে পারভেজ আলম এবং সারফস আলম । তারা দুইজনই স্থানীয় সিংগীরপর গ্রামের বাসিন্দা । ঘটনায় আহত হয়েছেন আরো দুই । যদিও আহতদের পরিচয় জানা যায়নি ।
ঘটনায় খবর পেয়ে স্থানীয় পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালে ।



















