গুয়াহাটি, ১২ এপ্রিল (হি.স.) : আসাম পাবলিক সার্ভিস কমিশন (এপিএসসি)-এর কম্বাইন্ড কম্পিটিটিভ (প্রিলিমিনারি)-২০২৩ পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে।
অসমের বিভিন্ন দফতরে ৭৯৩টি শূন্যপদ পূরণের জন্য গত ২৬ মার্চ (২০২৩) এপিএসসি-র কম্বাইন্ড কম্পিটিটিভ এগজামিনেশন (সিসিই)-২০২৩ অনুষ্ঠিত হয়েছিল এবং এর ‘প্রিলিমিনারি আনসার কী’ জারি করা হয়েছিল ২৭ মার্চ। আজ বুধবার তাদের অফিশিয়াল ওয়েবসাইট https://apsc.nic.in-এ এপিএসসি-র কম্বাইন্ড কম্পিটিটিভ এগজামিনেশন (সিসিই)-২০২৩-এর ফলাফল প্ৰকাশ করা হয়েছে। পরীক্ষার্থীদের সহজলভ্যতার জন্য ফলাফল একটি পিডিএফ ফাইল আকারে প্রকাশ করা হয়েছে। তাই, ফলাফল দেখতে কোনও লগইন শংসাপত্রের প্রয়োজন নেই।
যে সকল আবেদনকারী এপিএসসি সিসিই প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন তাঁরা তাঁদের ফলাফল অনলাইনে দেখতে পারবেন। ফলাফলে প্রার্থীদের রোল নম্বরগুলিকে ক্রমিক ক্রমে তালিকাভুক্ত করা হয়েছে যাঁরা পরীক্ষার পরবর্তী রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করেছেন৷ যাঁরা প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাঁরা এখন এপিএসসি সিসিই মেইনস পরীক্ষা দেওয়ার জন্য যোগ্যতা অৰ্জ করেছেন। মেইনস পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে।

