ধর্মনগরের ক্রিকেট ফাইনাল স্থগিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল।।স্থগিত রাখা হলো ফাইনাল ম্যাচ। অনিবার্য কারন বশতঃ। মালাবতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটের ফাইনাল ম্যাচ, আজ শনিবার হওয়ার কথা ছিলো। তাতে মুখোমুখি হওয়ার কথা ছিলো সেন্ট্রাল রোড ক্রিকেট কোচিং সেন্টার এবং এন এস সরণী। আগামীদিনে ফাইনাল ম্যাচের দিনক্ষণ পুনরায় জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মহকুমা ক্রিকেট সংস্থার সচিব শেখর সিনহা।‌