নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.) : শনিবার সকালে রাজধানীর কনট প্লেসে অবস্থিত হোটেল সানসিটিতে অগ্নিকাণ্ডের পর ৫০টিও বেশি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল বিভাগের আধিকারিক জানিয়েছেন যে সকাল ৯ টায় আগুনের খবর পাওয়া গেছে, তারপরে আটটি ফায়ার টেন্ডার অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে যায়। হোটেলের দ্বিতীয় তলায় রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত করা হচ্ছে। কোনও ধরনের গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হবে।

