News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রদ্যোতের ডাকে সাড়া দিল আইপিএফটি, ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে আলোচনার জন্য সময় চেয়েছেন প্রেম কুমার রিয়াং
Image

প্রদ্যোতের ডাকে সাড়া দিল আইপিএফটি, ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে আলোচনার জন্য সময় চেয়েছেন প্রেম কুমার রিয়াং

আগরতলা, ১৮ জানুয়ারি(হি. স.) : ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে তিপরা মথার সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মনের ডাকে সাড়া দিয়েছে আইপিএফটি। দলের সভাপতি তথা মন্ত্রী প্রেম কুমার রিয়াং চিঠি পাঠিয়ে আলোচনার জন্য দিনক্ষণ স্থির করার আগ্রহ প্রকাশ করেছেন।

গত ১৩ জানুয়ারি প্রদ্যোত কিশোর দেববর্মণ আইপিএফটি-র সাধারণ সম্পাদক অঘোর দেববর্মার হাতে ওই চিঠি তুলে দিয়েছেন। চিঠিতে তিনি আইপিএফটি-কে প্রস্তাব দেন, বেঁচে থাকার জন্য এবং অস্তিত্ব রক্ষায় চলুন ঐক্যবদ্ধ হই। আইপিএফটি এবং তিপরা মথা মিলিতভাবে তিপরাল্যান্ড অথবা গ্রেটার তিপরাল্যান্ডের জন্য আওয়াজ তুলি।

প্রদ্যোত চিঠিতে লিখেছিলেন, ভারতের সংবিধানের অনুচ্ছেদ ২, ৩ এবং ৪-র অধীনে এডিসি এলাকায় পৃথক রাজ্য(তিপরাল্যান্ড) গঠনের জন্য ২০০৯ সাল থেকে আইপিএফটি আন্দোলন জারি রেখেছে। তিপরা মথাও একইভাবে গ্রেটার তিপরাল্যান্ডের দাবি তুলেছে।

তিপরাল্যান্ড এবং গ্রেটার তিপরাল্যান্ডের দাবির মধ্যে খুব বেশি মৌলিক পার্থক্য নেই। উভয়ই ত্রিপুরার জনজাতিদের জন্য স্থায়ী সাংবিধানিক সমাধান চাইছে। তাই, ওই দাবিকে বাঁচিয়ে রাখতেই হবে, আবেদন করেছিলেন তিনি।

তিনি মনে করেন, জনজাতিদের বেঁচে থাকা এবং অস্তিত্ব রক্ষায় সময়ের প্রয়োজনে এই দাবির যথেষ্ট যৌক্তিকতা রয়েছে এবং আমাদের এই দাবি পূরণের লড়াইকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি আবেদন জানিয়েছিলেন, একজোট হয়ে জনজাতিদের জন্য লড়াইয়ে সামিল হই। তাতে, দাবি আদায় সম্ভব হবে। জনজাতিদের ভবিষ্যত সুরক্ষিত করা যাবে।

সেই আবেদনে সাড়া দিয়ে আইপিএফটির সভাপতি আজ প্রদ্যোত কিশোর দেববর্মণ-কে চিঠি দিয়েছেন। তিনি চিঠিতে লেখেছেন, তিপরা মথা এবং আইপিএফটি-র ঐক্যবদ্ধ হওয়ার আপনার প্রস্তাবে আমরাও একমত। কারণ, তিপরাল্যান্ড এবং গ্রেটার তিপরাল্যান্ডের দাবি পূরণের মাধ্যমে জনজাতিদের অস্তিত্ব এবং অধিকার রক্ষায় ওই পদক্ষেপ খুবই জরুরি।আইপিএফটি সভাপতি আজ প্রদ্যোত কিশোরের ওই প্রস্তাবকে স্বাগত জানিয়ে খুব শীঘ্রই আলোচনার জন্য দিনক্ষণ স্থির করার আবেদন রেখেছেন। তাতে ধারণা করা যাচ্ছে, তিপরা মথা এবং আইপিএফটি-র একজোট হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা।

Releated Posts

নিগমানন্দ গোস্বামীর নেতৃত্বে দীর্ঘ আট বছর পর বিশালগড়ে পুনরুদ্ধার হল কংগ্রেস ভবন

বিশালগড়, ৭ এপ্রিল: দীর্ঘ আট বছর পর বিশালগড়ে পুনরুদ্ধার হল কংগ্রেস ভবন। প্রয়াত কংগ্রেস বিধায়ক পরিমল সাহার ৪৩তম…

ByByReshmi Debnath Apr 7, 2026

এডিসি এলাকা বিজেপি মুখী, মানুষের আস্থা স্পষ্ট : কৃষিমন্ত্রী

আগরতলা, ৬ এপ্রিল:  বিরোধী দল জয়ী হলে আবার তারা বঞ্চনার মিথ্যা অভিযোগ তুলবে এতে বার বার ক্ষতি হচ্ছে…

ByByReshmi Debnath Apr 6, 2026

উন্নয়নের নিরিখে মানুষ এখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চাইছেন: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ এপ্রিল: উন্নয়নের নিরিখে মানুষ এখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চাইছেন। ভারতীয় জনতা পার্টির নীতি আগে…

ByByReshmi Debnath Apr 6, 2026

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ঢাকাস্থিত ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্ব

ঢাকা, ৬ এপ্রিল : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।…

ByBySandeep Biswas Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top