News Flash

  • Home
  • খেলা
  • আমবাসায় অনূর্ধ্ব ১৩ ক্রিকেট প্রথম জয় যুবসমাজ ক্লাবের
Image

আমবাসায় অনূর্ধ্ব ১৩ ক্রিকেট প্রথম জয় যুবসমাজ ক্লাবের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে যুবসমাজ ক্লাব। হারিয়েছে বি.কে নগর স্পোর্টসকে, পুরো ১০ উইকেটের ব্যবধানে। প্রথম ম্যাচে সংহতি সামাজিক সংস্থার কাছে হার স্বীকার করলেও যুব সমাজ আজ, মঙ্গলবার অতি সহজে বি.কে নগর স্পোর্টসকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে। খেলা হচ্ছে আমবাসা ক্রিকেটে এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্ট। দশমীঘাট গ্রাউন্ডে খেলা। পৌনে এগারোটায় ম্যাচ শুরুতে বি.কে নগর স্পোর্টস প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত ৪০ ওভারের খেলায় ১২ ওভার খেলে মাত্র ৩১ রানে ইনিংস শেষ করে নেয়। যুবসমাজের শুভ দাস ১৪ রানে এবং দীপক দেব ১৭ রানে পাঁচটি করে উইকেট ভাগ করে নেয়। জবাবে ব্যাট করতে নেমে যুব সমাজ ক্লাব সাত ওভার তিন বল খেলে বিনা উইকেটে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। শুভ দাস ১৮ রানে অপরাজিত এবং দেবাংশু দেব ৫ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। বলে-ব্যাটে দুর্দান্ত পারফরম্যান্সের নিরিখে শুভ দাস পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top