আগরতলা, ৭ জানুয়ারি (হি. স.) : নিয়মিতকরণের দাবি নিয়ে আজ কৃষিমন্ত্রীর দরজায় হাজির হন বাগিচা কর্মীরা। কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মন্ত্রিসভার বৈঠকে তাঁদের দাবি নিয়ে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন।
তাঁদের বক্তব্য, দীর্ঘদিন যাবৎ অনিয়মিত কর্মী হিসেবে ১৭৫ জন বাগিচা কর্মী নিযুক্ত আছেন। কিন্তু, এখনো পর্যন্ত তাঁদের নিয়মিত করার কোনো উদ্যোগ গ্রহণ করছে না সরকার। পরিশ্রমের যর্থাথ মজুরি না পাওয়ার ফলে তাঁরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং তাতে নানা সমস্যা সমাধান সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন ধরে নিয়মিতকরণের দাবি জানিয়ে আসলেও তাদের দাবি পুরন করা হচ্ছে না।
এদিন তাঁরা কৃষিমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় কাছে নিয়মিতকরণের প্রদক্ষেপ গ্রহণে অনুরোধ জানিয়েছেন। কৃষি মন্ত্রী তাঁদের দাবি শুনেছেন এবং বিষয়টি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

