News Flash

  • Home
  • দিনের খবর
  • হাতির তাণ্ডব আলু ক্ষেতে, পশ্চিম মেদিনীপুরে জাতীয় সড়ক অবরোধ চাষীদের
Image

হাতির তাণ্ডব আলু ক্ষেতে, পশ্চিম মেদিনীপুরে জাতীয় সড়ক অবরোধ চাষীদের

গড়বেতা, ৭ জানুয়ারি (হি.স.) : আলু জমিতে অবাঞ্ছিত হাতির উপদ্রবে নষ্ট হয়েছে ফসল। এর প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার রপনারায়ণ ডিভিশন এলাকার চাষীরা ক্ষোভে শনিবার জাতীয় সড়ক অবরোধ করলেন। চাষীদের অভিযোগ, বন দফতর দ্রুত উপযুক্ত ব্যবস্থা নিতে পারেনি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন দিনের বেশি সময় ধরে একটি হাতির দল পশ্চিম মেদিনীপুর জেলার রূপনারায়ণ ডিভিশনে তাণ্ডব চালাচ্ছে। ওই তিন দিনে কয়েকশো বিঘা আলু চাষের জমি নষ্ট করেছে হাতির দলটি। তাছাড়া বাড়ি ভাঙচুর করা, গবাদি পশু মেরে ফেলেছে। শনিবার সকাল থেকে এই অবরোধ চলে। যার জেরে গড়বেতার ধাদিকা এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে শুরু হয়েছে তীব্র যানজট । এ

দিন সকালে গড়বেতার ধাদিকা এলাকায় আলুর জমিতে ৪০টির বেশি হাতি তাণ্ডব চালিয়েছে বলে দাবি স্থানীয় কৃষকদের। সারা রাত ধরে সেই হাতির পালকে আলু জমি থেকে তাড়ানোর আপ্রাণ চেষ্টা করেছেন কৃষক ও হুলা পার্টির সদস্যরা। সকালে দেখা যায় নতুন করে কয়েকশো বিঘা আলুর জমির তছনছ হয়ে গিয়েছে। হাতির পালও এলাকা ছাড়েনি। গ্রামবাসীর দাবি, বন দফতর কৃষকদের এই বিপদ থেকে উদ্ধারের উদ্যোগ নেয়নি।

Releated Posts

‘ভয় পেলে চলবে না’: আপে ভাঙন স্পষ্ট, রাঘব চাড্ডাকে কড়া জবাব কেজরিওয়ালের ঘনিষ্ঠদের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): আমি আদমি পার্টি (আপ)-এর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এল। রাজ্যসভার প্রাক্তন ডেপুটি লিডার…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

কেরলে নির্বাচনী উত্তাপ চরমে, শনিবার প্রচারে নামছেন মোদি ও রাহুল

তিরুবনন্তপুরম, ৩ এপ্রিল (আইএএনএস): কেরলে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের উত্তাপ তুঙ্গে। শনিবার একদিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

১০ এপ্রিল রাজ্যসভায় শপথ নিতে পারেন নীতীশ কুমার, ১৩ এপ্রিলের পর মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার সম্ভাবনা

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আগামী ১০ এপ্রিল রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিতে পারেন বলে মুখ্যমন্ত্রীর…

ByByNews Desk Apr 2, 2026

কলকাতায় ইডির তল্লাশি, তোলাবাজি মামলায় একাধিক জায়গায় অভিযান

কলকাতা, ১ এপ্রিল(আইএএনএস): তোলাবাজি সংক্রান্ত মানি লন্ডারিং মামলায় শহরের একাধিক জায়গায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকাল…

ByByNews Desk Apr 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top