News Flash

Image

দীঘা মোহনায় দেখা মিলল বিরল প্রজাতির কচ্ছপ

পূর্ব মেদিনীপুর, ৭ জানুয়ারি (হি. স.) : পূর্ব মেদিনীপুর জেলায় গত কয়েকদিন ধরে দীঘার সমুদ্র সৈকতে মৃত অবস্থায় ভেসে আসছে এই বিরল প্রজাতির কচ্ছপ। যা দেখে পর্যটকরা যেমন ছুটে যাচ্ছেন তেমনি কেউ কেউ আবার সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে উঠছেন। তবে কি কারনে এই কচ্ছপগুলি ভেসে আসছে তা কেউই বলতে পারছেন না।

গত কয়েকদিন আগে নিউ দীঘার সমুদ্রের মৃত অবস্থায় জলে ভেসে এসেছিল এই বিরল প্রজাতির কচ্ছপ। আবার ঠিক কয়েকদিন পরে দীঘা মোহনা সমুদ্র সৈকতে উঠে এলো বিশালাকৃতির এই বিরল প্রজাতির কচ্ছপ। স্থানীয়দের কথায় এই সমস্ত কচ্ছপ গুলি সাধারণত মাঝ সমুদ্রে থাকে। ডিম পাড়ার সময় হলে তারা নদীর পাড়ের দিকে চলে আসে। তখনই জেলেদের জালে জড়িয়ে যায়। অনেক সময় চোরাচালানকারীরা, নিজেরাই এগুলিকে এনে বিক্রি করে দেয়। আবার কোন কোন সময় সরকারের কোপে পড়ার ভয়ে মাঝ সমুদ্রেই অনেকেই ফেলে দেন এই কচ্ছপগুলোকে। পরেতারা ভেসে এসে সমুদ্রে তীরে সেই লাগে। যদিও বা মৎস্য দপ্তরের পক্ষ থেকে এই বিরল প্রজাতির কচ্ছপকে ধরা নিষিদ্ধ রয়েছে।তবে এই ধরনের চোরাশিকার কে বন্ধ না করলে পরিবেশ তার ভারসাম্য নষ্ট করবে বলে জানাচ্ছেন মৎস্য দপ্তরের আধিকারিকরা।

Releated Posts

কেরলে নির্বাচনী উত্তাপ চরমে, শনিবার প্রচারে নামছেন মোদি ও রাহুল

তিরুবনন্তপুরম, ৩ এপ্রিল (আইএএনএস): কেরলে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের উত্তাপ তুঙ্গে। শনিবার একদিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

১০ এপ্রিল রাজ্যসভায় শপথ নিতে পারেন নীতীশ কুমার, ১৩ এপ্রিলের পর মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার সম্ভাবনা

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আগামী ১০ এপ্রিল রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিতে পারেন বলে মুখ্যমন্ত্রীর…

ByByNews Desk Apr 2, 2026

কলকাতায় ইডির তল্লাশি, তোলাবাজি মামলায় একাধিক জায়গায় অভিযান

কলকাতা, ১ এপ্রিল(আইএএনএস): তোলাবাজি সংক্রান্ত মানি লন্ডারিং মামলায় শহরের একাধিক জায়গায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকাল…

ByByNews Desk Apr 1, 2026

নালন্দা মন্দিরে পদপিষ্ট: এসএইচও সাসপেন্ড, ৪ পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

পাটনা, ৩১ মার্চ (আইএএনএস) : শীতলা মাতা মন্দির-এ মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় ৮ জনের মৃত্যুর পর প্রশাসনের পক্ষ থেকে…

ByByNews Desk Mar 31, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top