নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা গুরুতরভাবে জখম তিন যুবক৷ ঘটনা কমলা সাগর বিধানসভার অন্তর্গত সেকেররকোট জাতীয় সড়কে৷ ঘটনার বিবরনে জানা যায় বুধবার বাইক নিয়ে বিশালগড় থেকে আগরতলার দিকে যাবার সময় সেকেরকোর্ট জাতীয় সড়কেবালু বুঝাই লরির সঙ্গে সংঘর্ষ হয়৷ ঘটনাস্থলে গুরুতরভাবে জখম হয় তিন যুবক৷ প্রত্যক্ষদর্শীরা বিকট শব্দ পেয়ে খবর দেয় দমকল কর্মীদের৷ তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত তিন যুবককে উদ্ধার করে নিয়ে যায় হাঁপানিয়া হাসপাতালে৷ বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন৷
2022-12-21

