মুম্বই, ১৭ ডিসেম্বর (হি.স.): আর্থিক বেনিয়মের মামলায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা তথা বিধান পরিষদের সদস্য প্রসাদ লাডকে ক্লিন চিট দিল মুম্বই পুলিশ। এর ফলে বড়সড় স্বস্তি পেয়েছেন বিজেপি নেতা প্রসাদ।
মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের ঘাটকোপার বিভাগীয় অফিস ২০০৯ সালে প্রসাদ লাড এবং আগরওয়ালের কোম্পানিকে ১৫০ কোটি টাকার একটি চুক্তি করেছিল। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ২০১৪ সালে এই চুক্তিতে আর্থিক বেনিয়মের একটি মামলা নথিভুক্ত করেছিল।
মুম্বই পুলিশ ম্যাজিস্ট্রেট আদালতে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন দাখিল করেছে, তাতে কোনও প্রমাণ পাওয়া যায় নি। প্রসাদ লাড হলেন কিরীট সোমাইয়া এবং প্রবীণ দারেকরের পর তৃতীয় বিজেপি নেতা যাকে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ থেকে ক্লিনচিট দেওয়া হয়েছে।