News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তরপ্রদেশ: গোন্ডায় বিস্ফোরণে দোতলা বাড়ি ধসে মা-ছেলের মৃত্যু
Image

উত্তরপ্রদেশ: গোন্ডায় বিস্ফোরণে দোতলা বাড়ি ধসে মা-ছেলের মৃত্যু

গোন্ডা, ২৪ অক্টোবর (হি.স.) : সোমবার গোন্ডা জেলার নবাবগঞ্জ এলাকায় একটি দোতলা বাড়িতে বিস্ফোরণে ধসে পড়ে। দুর্ঘটনায় ওই বাড়িতে উপস্থিত মা ও ছেলের মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্তারা পৌঁছে তদন্ত করছেন। বিশেষজ্ঞ দলও ডাকা হয়েছে।

এদিন সকাল ১০টার দিকে নবাবগঞ্জ শহরের সঞ্চারী এলাকায় একটি দোতলা ভবন বিস্ফোরণে ধসে পড়ে। এতে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জেসিবি ও স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর এক মহিলা ও তার ছেলেকে উদ্ধার করে। ঘটনাস্থলে মহিলার মৃত্যু হলেও তার ছেলে ইব্রাহিম (৩২) অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, বাড়ির ভিতরে বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে বলা হচ্ছে বাড়িতে পটকা তৈরির কাজ হচ্ছিল। তিনি বলেন, ইব্রাহিম দীপাবলির সময় পটকা বিক্রির অস্থায়ী লাইসেন্সও নিয়েছিলেন। কেউ কেউ বলছেন, সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। আপাতত তদন্তের জন্য বিশেষজ্ঞকে ডাকা হয়েছে। তদন্তের পরই সঠিক তথ্য বেরিয়ে আসবে।

Releated Posts

খাড়গের ‘বিষধর সাপ’ মন্তব্যে পাল্টা আক্রমণ শাহের, ভোটে জবাব দেবে জনতা: অমিত শাহ

গুয়াহাটি/নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে-র ‘বিষধর সাপ’ মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Apr 7, 2026

বঙ্গ ভোট: প্রথম দফায় ১,৫৮৬ প্রার্থীর মনোনয়ন জমা, ২৩ এপ্রিল ভোট

কলকাতা, ৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ২৩ এপ্রিল ভোটগ্রহণের আগে ১৫২টি আসনে মোট ১,৫৮৬ জন…

ByByNews Desk Apr 7, 2026

অনুপ্রবেশ রুখতে অসমে বিজেপির ভূমিধস জয় আসন্ন: অমিত শাহ

গুয়াহাটি, ৭ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার অসমের শ্রীভূমি জেলার পাঠারকান্দিতে এক নির্বাচনী জনসভায় কংগ্রেসকে তীব্র…

ByByNews Desk Apr 7, 2026

পারস্য উপসাগরে ১৬টি ভারতীয় জাহাজে ৪৩৩ নাবিক, পরিস্থিতির উপর নজর সরকারের

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও পারস্য উপসাগরে এখনও ১৬টি ভারতীয় পতাকাবাহী জাহাজে মোট ৪৩৩ জন…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top