নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷ ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের৷ আশংকাজনক আরও দুই৷ ঘটনা শনিবার রাতে মোহনপুর তুলাবাগান এক নং গেইট এলাকায়৷ মৃত যুবকের নাম প্রিতম নাথ ভৌমিক৷ গুরুতর আহতরা হলো সুজন গোপ এবং নন্দন গোপ৷ তিন জনের বাড়ি মোহনপুর ঘোষ পাড়া৷ তিন জনই একটি এনফিল্ড বাইকে ছিলো৷ দ্রুত গতিতে থাকা বাইকটি রাস্তার পাশে একটি দেওয়ালে ধাক্কা খায়৷ যার ফলে এই দুর্ঘটনা ঘটে৷
2022-10-23

