News Flash

Image

চাকরির দাবী জানালেন বেকার ফার্মাসিস্টরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ ২০২১ সালের ১০ ডিসেম্বর ও ২০২২ সালের ৩ আগস্ট মন্ত্রিসভা অনুমোদন দেয় স্বাস্থ্য দপ্তরে ফার্মাসিস্ট নিয়োগের৷ মন্ত্রিসভা অনুমোদন দিলেও দপ্তর থেকে ফার্মাসিস্ট নিয়োগের কোন উদ্যোগ এখনো গ্রহণ করা হয়নি৷ অতিদ্রুত যেন শূন্য আসল গুলিতে ফার্মাসিস্ট নিয়োগ করে বেকার ফার্মাসিস্টদের নিয়োগের উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে  আনএমপ্লয়েড ফার্মাস্টিস অফ ত্রিপুরা৷ রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই দাবি জানান তারা৷ এই দাবি নিয়ে স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করেও কোন সদুত্তর মেলেনি৷ জারি করা হয়নি কোন বিজ্ঞপ্তি৷ স্বাস্থ্য সচিবের সঙ্গেও সাক্ষাৎ করেও সুরাহা হয়নি৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সময় মিলেনি৷ হাসপাতালগুলিতে ফার্মাসিস্টদের থাকা আবশ্যক৷ অথচ পাঁচ বছর যাবত কোন ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে৷ বর্তমানে রাজ্যে সাড়ে চার হাজার ফার্মাসিস্ট বেকার হয়ে বসে রয়েছে৷ ৭২৯ টি শুণ্য আসন রয়েছে৷ মন্ত্রিসভা ৪০০ জনের অনুমোদন দেয়৷ পরে তা কমিয়ে ২০০ জন করে৷ কিন্তু সেই মোতাবেকও কোন নিয়োগ করা হয়নি৷ সরকার পদক্ষেপ না নিলে কোন ধরনের সহযোগিতা আগামী দিনে করা হবে না বলে জানান আনএমপ্লয়েড ফার্মাস্টিস অফ ত্রিপুরার পক্ষে অতনু মজুমদার৷

Releated Posts

পথ দুর্ঘটনা: বিএসএফের তৎপরতায় প্রাণে রক্ষা ২২ যাত্রীর

আগরতলা, ৪ এপ্রিল: উত্তর ত্রিপুরার জলাবস্তি এলাকায় এক পথ দুর্ঘটনায় ২২ জন যাত্রীবাহী একটি গাড়ি প্রায় ৫০ ফুট…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

লোহার সামগ্রী চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা যুবক

আগরতলা, ৪ এপ্রিল: কৃষ্ণনগর প্রগতি রোড এলাকায় লোহা সামগ্রী চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ে এক যুবক।…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

জিরানিয়ার বামফ্রন্টের সভায় হামলা, ভাঙচুরে উত্তেজনা

আগরতলা, ৪ এপ্রিল: জিরানিয়া বিধানসভা আসনের অন্তর্গত ললিতবাজার এলাকায় বামফ্রন্টের নির্ধারিত সভার আগে দুর্বৃত্তদের হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।এদিকে,…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

বকেয়া মেটানো সহ ১২ দফা দাবিতে গণ-ডেপুটেশনে জুটমিল যৌথ আন্দোলন কমিটি

আগরতলা, ৪ এপ্রিল: বকেয়া প্রাপ্য দ্রুত মেটানোর দাবিতে ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটির উদ্যোগে জুটমিলের ম্যানেজিং ডাইরেক্টরের নিকট…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top