নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করলো ১৪ বছরের এক নাবালক৷ ঘটনা উদয়পুরের উত্তর শালগড়া মাইজ্জা পট্টি গ্রামে৷ সামাজিক ব্যভিচার ও অবক্ষয়ের ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷ সমাজ ব্যবস্থায় এ ধরনের কার্যকলাপ বৃদ্ধি পেলো সমাজকে সঠিক পথে পরিচালিত করতে তেমন কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না৷ এভাবেই চলতে থাকলে সমাজে অপরাধ প্রবণতা দিনের পর দিন আর বৃদ্ধি পাবে তা বলার অপেক্ষা রাখে না৷ ইদানিংকালে শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়ে চলেছে৷ এধরনের এই এক ঘটনা ঘটেছে মন্দির নগরীর পার্শবর্তী এলাকায়৷ ঘটনার বিস্তারিত বিবরণী জানা যায়, তৃতীয় শ্রেণি সুকল পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ করলো ১৪ বছর বয়সী এক নাবালক ৷ ঘটনা উদয়পুরের উত্তর শালগড়া মাইজ্জা পট্টি গ্রামে৷ এই ঘটনায় উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানার পুলিশ অভিযুক্ত নাবালক ছেলেকে আটক করে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ঘটনার ষষ্ঠ তদন্তক্রমে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷
2022-10-10

