নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স.) : মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের স্পেশাল সেলের দল হেরোইনের একটি বড় মামলা মুম্বই গিয়ে সেখান থেকে ২০ টনের বেশি হেরোইন উদ্ধার করেছে। ধরা পড়া এক মাদক চোরাকারবারি ও গোপন তথ্যের ভিত্তিতে স্পেশাল সেলের এই অভিযান চালায়। স্পেশাল সিপি এইচএস ধারিওয়াল বুধবার লোধি কলোনি অফিসে এক সাংবাদিক সম্মেলনে বলেন, স্পেশাল সেলের দল মুম্বইয়ের নাভা শেভা বন্দর থেকে ২০ টন হেরোইন উদ্ধার করেছে। দিল্লি পুলিশের হাতে আটক হেরোইনের এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় চোরাকারবার। আন্তর্জাতিক বাজারে এই চালানের দাম প্রায় ১৭২৫ কোটি টাকা।
পুলিশের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এত বিপুল পরিমাণ মাদকের চালান কারা অর্ডার করেছিল? একই সঙ্গে প্রশ্ন উঠছে, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কীভাবে মাদকের চালান ভারতীয় সীমান্তে ঢুকল?
তিনি বলেন, স্পেশাল সেল কয়েকদিন আগে ১২০০ কোটি টাকার হেরোইন আটক করেছিল। স্পেশাল সেল দুই আফগান নাগরিককে গ্রেফতার করে নারকো সন্ত্রাসের বৃহত্তর ষড়যন্ত্র নস্যাৎ করেছে বলেও দাবি করেছে। গোপন তথ্যের ভিত্তিতে মুম্বইয়ের নাভা শেভা বন্দর থেকে ১৭২৫ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে।

