News Flash

  • Home
  • বিদেশ
  • জাপানের প্রতিপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রাজনাথের, প্রতিরক্ষা-সহ নানা বিষয়ে হয়েছে পর্যালোচনা
Image

জাপানের প্রতিপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রাজনাথের, প্রতিরক্ষা-সহ নানা বিষয়ে হয়েছে পর্যালোচনা

টোকিও, ৮ সেপ্টেম্বর (হি.স.): জাপানের রাজধানী টোকিও-তে সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসুকাজু হামাদার সঙ্গে দ্বিপাক্ষিক পর্যালোচনা বৈঠক করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভারত ও জাপানের প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক বিষয়গুলির বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা বৈঠক হয়েছে। বৃহস্পতিবার সকালে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ভারত ও জাপানের প্রতিরক্ষা মন্ত্রী।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, উদ্বোধনী ফাইটার মহড়ার প্রাথমিক আয়োজন দুই দেশের বিমান বাহিনীর মধ্যে আরও বৃহত্তর সহযোগিতা এবং আন্তঃক্রিয়াশীলতার পথ প্রশস্ত করবে বলে একমত হয়েছেন ভারত ও জাপানের প্রতিরক্ষা মন্ত্রী। এছাড়াও প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে অংশীদারিত্বের সুযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ তিনি জাপানের ইন্ডাস্ট্রিগুলিকে ভারতের প্রতিরক্ষা করিডোরে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান।

Releated Posts

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ২ শিশু, আহত প্রায় ৩০: তালিবান দাবি

কাবুল, ৩ এপ্রিল(আইএএনএস): পূর্ব আফগানিস্তানে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণ ও ড্রোন হামলায় অন্তত দুই শিশুর মৃত্যু হয়েছে এবং প্রায়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মায়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সেনা প্রধান মিন অং হ্লাইং

নেপিদো, ৩ এপ্রিল(আইএএনএস): মায়ানমারের সামরিক শাসক মিন অং হংলাং দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনজন প্রার্থীর মধ্যে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে পাকিস্তান সরকারকে তীব্র সমালোচনা মানবাধিকার সংস্থার

ইসলামাবাদ, ৩ এপ্রিল(আইএএনএস): ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যে জ্বালানির দাম ব্যাপক হারে বাড়ানোর সিদ্ধান্তে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করল দেশের…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ডি-কম্পানিতে উত্তরাধিকার লড়াই: দাউদের অসুস্থতায় ভারসাম্য রাখতে সক্রিয় আইএসআই

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে ঘিরে ফের জল্পনা তুঙ্গে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ চলচ্চিত্রে তাকে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top