News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেস সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে ‘নীরব’ শশী থারুর, বললেন কোনও মন্তব্য করব না
Image

কংগ্রেস সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে ‘নীরব’ শশী থারুর, বললেন কোনও মন্তব্য করব না

তিরুবনন্তপুরম, ৩০ আগস্ট (হি.স.): কংগ্রেস সভাপতি পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে নীরবতা পালন করলেন প্রবীণ কংগ্রেস নেতা ও সাংসদ শশী থারুর। বললেন, আমি কোনও মন্তব্য করব না। মঙ্গলবার সকালে কেরলের তিরুবনন্তপুরমে শশী থারুরকে প্রশ্ন করা হয়, তিনি কী কংগ্রেসের সভাপতি পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন?

এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে শশী থারুর বলেছেন, “আমি কোনও মন্তব্য করব না। আমার বলার কিছু নেই। আমি আর্টিকেলে যা লিখেছি তা আমি মেনে নিয়েছি যে নির্বাচন হওয়া কংগ্রেস পার্টির জন্য ভালো হবে।” প্রসঙ্গত, সম্প্রতি মালায়ালাম দৈনিক ‘মাতৃভূমি’-র জন্য একটি প্রতিবেদন লিখেছেন শশী থারুর। সেখানে তিনি কংগ্রেস সভাপতি বেছে নেওয়ার জন্য ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচনের আহ্বান জানিয়েছেন। ২০২০ সালে কংগ্রেসের যে ২৩ বিক্ষুব্ধ নেতা সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম শশী থারুর।

Releated Posts

 ‘জাতি প্রথম’ আদর্শে এগোচ্ছে বিজেপি: প্রতিষ্ঠা দিবসে বার্তা কর্নাটক বিজেপি সভাপতির

দাভানাগেরে, ৬ এপ্রিল (আইএএনএস) : কর্নাটক বিজেপি সভাপতি ও বিধায়ক বি.ওয়াই. বিজয়েন্দ্র সোমবার বলেছেন, লক্ষ লক্ষ কর্মীর নিরলস…

ByByNews Desk Apr 6, 2026

ভোটের আগে কড়া নজরদারি, ৬৫০ কোটিরও বেশি নগদ ও সামগ্রী বাজেয়াপ্ত ইসির

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে নজরদারি আরও কড়া করেছে নির্বাচন কমিশন। রবিবার…

ByByNews Desk Apr 5, 2026

একদিনে ৫১ লক্ষের বেশি এলপিজি সিলিন্ডার সরবরাহ, কোথাও ঘাটতি নেই: কেন্দ্র

নয়াদিল্লি, ৫ এপ্রিল (আইএএনএস): দেশে এলপিজি সরবরাহ নিয়ে কোনও সঙ্কট নেই বলে জানাল কেন্দ্র। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস…

ByByNews Desk Apr 5, 2026

ভোটের আগে কলকাতা পুলিশের একাধিক থানার ওসি বদলি ইসির

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস): বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কলকাতা পুলিশের একাধিক থানার অফিসার-ইন-চার্জ (ওসি) পদে বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন।…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top