News Flash

  • Home
  • দেশ
  • স্ট্যালিনের আমন্ত্রণে আপ্লুত কেজরিওয়াল, ৫ সেপ্টেম্বর তামিলনাড়ু যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী
Image

স্ট্যালিনের আমন্ত্রণে আপ্লুত কেজরিওয়াল, ৫ সেপ্টেম্বর তামিলনাড়ু যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.): আগামী ৫ সেপ্টেম্বর তামিলনাড়ু সফরে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। জাতীয় রাজধানীর আদলে স্কুল অফ এক্সিলেন্স-সহ সেখানে তিনটি প্রকল্প চালু করতে ৫ সেপ্টেম্বর তামিলনাড়ুতে যাবেন কেজরিওয়াল। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে দক্ষিণী রাজ্যে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন কেজরিওয়াল।

কেজরিওয়াল মঙ্গলবার টুইট করে জানিয়েছেন, “আমি এম কে স্ট্যালিনকে ধন্যবাদ জানাচ্ছি, আগামী সপ্তাহে আমাকে তামিলনাড়ু সফরের আমন্ত্রণ জানানোর জন্য। শিক্ষা বিপ্লবের দিকে তামিলনাড়ুর জনগণের যাত্রায় যোগ দিতে পেরে আমি আনন্দিত। আমরা একসঙ্গে ৫ সেপ্টেম্বর তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করব।”

প্রসঙ্গত, এই বছরের এপ্রিলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন দিল্লির একটি সরকারি স্কুল পরিদর্শন করেছিলেন যেখানে কর্মকর্তারা তাকে আপ সরকারের অধীনে শহরের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন সম্পর্কে অবহিত করেছিলেন।

Releated Posts

ভোটের আগে কড়া নজরদারি, ৬৫০ কোটিরও বেশি নগদ ও সামগ্রী বাজেয়াপ্ত ইসির

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে নজরদারি আরও কড়া করেছে নির্বাচন কমিশন। রবিবার…

ByByNews Desk Apr 5, 2026

একদিনে ৫১ লক্ষের বেশি এলপিজি সিলিন্ডার সরবরাহ, কোথাও ঘাটতি নেই: কেন্দ্র

নয়াদিল্লি, ৫ এপ্রিল (আইএএনএস): দেশে এলপিজি সরবরাহ নিয়ে কোনও সঙ্কট নেই বলে জানাল কেন্দ্র। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস…

ByByNews Desk Apr 5, 2026

ভোটের আগে কলকাতা পুলিশের একাধিক থানার ওসি বদলি ইসির

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস): বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কলকাতা পুলিশের একাধিক থানার অফিসার-ইন-চার্জ (ওসি) পদে বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন।…

ByByNews Desk Apr 5, 2026

বাবু জগজীবন রামের অবদান চিরস্মরণীয়: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস): প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ও বিশিষ্ট সমাজসংস্কারক বাবু জগজীবন রামের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top