নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.): রাহুল গান্ধীকে সফল নেতা বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি আগ্রহী নন। বললেন হাত ছেড়ে বেরিয়ে আসা গুলাম নবী আজাদ।
সোমবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুলাম নবী আজাদ বলেছেন, একইসঙ্গে জানিয়েছেন, সোনিয়া গান্ধীর প্রতি আমার শ্রদ্ধা ৩০ বছর আগের মতোই রয়েছে, ইন্দিরা গান্ধীর পরিবারের সদস্য, রাজীব-সোনিয়া গান্ধীর ছেলে হিসেবে রাহুল গান্ধীর প্রতিও একই শ্রদ্ধা রয়েছে। তবে রাহুলকে সফল নেতা বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি মোটেও আগ্রহী নন।
গুলাম নবী আজাদ আরও বলেছেন, জি ২৩ চিঠি লেখার আগে ও পরে ৬ দিন আমি ঘুমোতে পারিনি, যেহেতু আমরা দলের জন্য রক্ত দিয়েছি। এটা দুঃখজনক যে কংগ্রেসের এমন মুখপাত্র আছে যারা আমাদের সম্পর্কেও জানে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে গুলাম নবী আজাদ বলেছেন, “আমি মনে করতাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন স্বেচ্ছাচারী, কিন্তু তিনি মানবিকতা দেখিয়েছেন।”

