ইসলামাবাদ, ২৭ জুলাই (হি. স.) : পাকিস্তানে দেখা দিয়েছে ভয়াবহ বিদ্যুত সংকট। এই কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে বাড়িয়ে দেওয়া হল বিদ্যুতের ইউনিটের দাম। প্রতি ইউনিটের দাম বেড়েছে ২৪.৮০ টা । বিদ্যুতের দাম বৃদ্ধির জন্য ডাকা হয়েছিল ক্যাবিনেটের বৈঠক। ক্যাবিনেট বিদ্যুতের মূল্যবৃদ্ধির ছাড়পত্র দিয়েছে।
পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী খুরাম দাস্তগির জানিয়েছেন, ‘বিদ্যুৎ সংকটের মোকাবিলা করতে ইউনিট প্রতি বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে ২৪.৮০ টাকা। তবে এই বৃদ্ধি শুধুমাত্র বিত্তশালী পরিবারের ক্ষেত্রেই কার্যকর হবে। পাশাপাশি পাকিস্তানের আর্থিক অবস্থা রীতিমতো সংকটজনক। লাফিয়ে বাড়ছে মুদ্রাস্ফীতি ।
অর্থ মন্ত্রক সূত্রে পাওয়া খবর অনুসারে, গত মাসে মুদ্রাস্ফীতি পৌঁছে যায় ২১.৩ শতাংশে। কম-বেশি প্রতিটি খাদ্যপণ্যের দাম ক্রমশ উর্ধ্বমুখী । দেশের মজুত থাকা অর্থের পরিমাণও ক্রমশ কমতে শুরু করেছে। জ্বালানি সংকটের হাত থেকে বাঁচতে ইসলামাবাদ তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এবার এই পরিস্থিতিতে দেশে তৈরি হয়েছে ভয়াবহ বিদ্যুৎ সংকট।

