News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের শিক্ষক বদলি নিয়ে ছাত্রছাত্রীদের রাস্তা অবরোধ
Image

ফের শিক্ষক বদলি নিয়ে ছাত্রছাত্রীদের রাস্তা অবরোধ

আগরতলা, ২৩ জুলাই : ফের শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তায় নেমেছে ছাত্র-ছাত্রীরা। ঘটনা সাব্রুম পোয়াংবাড়ি রাজনগর এলাকায়। 

ঘটনার বিবরণে প্রকাশ, সাব্রুম পোয়াংবাড়ি রাজনগর এসবি স্কুলে এমনিতেই রয়েছে শিক্ষক স্বল্পতা। বিদ্যালয়ে নেই পর্যাপ্ত পরিমাণে শিক্ষক। তার ওপর একে একে বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষককে বদলি করে দেওয়া হচ্ছে। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, বিদ্যালয়ের এসএমসি কমিটিকে জানিয়েও কিছুই হচ্ছে না। এখনো পর্যন্ত বিদ্যালয়ে কোন নতুন শিক্ষক না এনেই যে সকল শিক্ষক রয়েছেন তাদেরকেও বদলি করে দেওয়া হচ্ছে। যার ফলে ভেঙে পড়েছে বিদ্যালয়ের পঠন-পাঠন প্রক্রিয়া।

ছাত্র-ছাত্রীদের দাবি, অবিলম্বে বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতা দূর করতে হবে। এদিন সকাল থেকেই ছাত্রছাত্রীরা পথ অবরোধ করে বসে। যদিও পরবর্তী সময়ে উচ্চপদস্থ আধিকারিকদের হস্তক্ষেপে রাস্তা অবরোধ মুক্ত হয়। তবে ছাত্র-ছাত্রীদের রাস্তা অবরোধ ধারাবাহিকতায় পরিণত হয়েছে তা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরো একবার  প্রশ্নচিহ্নের মুখে ঠেলে দিচ্ছে। 

Releated Posts

ত্রিপুরায় ভোটের আগে ইভিএম ব্যবহারে অনিয়মের অভিযোগ বামফ্রন্টের

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে অনিয়মের অভিযোগ তুলল সিপিআই(এম) নেতৃত্বাধীন বামফ্রন্ট।…

ByByReshmi Debnath Apr 3, 2026

এডিসি নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে বিজেপি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ত্রিপুরা জনজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)…

ByByReshmi Debnath Apr 3, 2026

মেলা থেকে বাড়ি ফেরার পথে যুবকের ওপর হামলা

বিশালগড়, ৩ এপ্রিল: বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে মেলা দেখে টি আর ০৭ এইচ ৬৬৬০ নম্বরের বাইক নিয়ে বাড়ি ফেরার…

ByByReshmi Debnath Apr 3, 2026

মালবাহী ট্রাক ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক

শান্তিরবাজার, ৩ এপ্রিল: শুক্রবার দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার রাজাপুর এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top