News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Tipra Matha:তিপরা মথার যুব সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত
Image

Tipra Matha:তিপরা মথার যুব সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷  আগরতলার সুপারি বাগানস্থিত দশরথ দেব স্মৃতি ভবনে তিপরা মথা দলের যুব সংগঠন ইয়ুথ তিপরা ফেডারেশনের একদিনের আলোচনা চক্র শুক্রবার অনুষ্ঠিত হয়৷ আলোচনা চক্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন৷ ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছে তিপরা মথা৷ 

আলোচনা চক্রের আনুষ্ঠানিক উদ্বোধন করে দলীয় সুপ্রিমো প্রদ্যুৎকিশোর দেববর্মণ উপজাতি জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে আসন্ন বিধানসভা নির্বাচনে এগিয়ে আসার আহ্বান জানান৷ তিনি বলেন উপজাতির জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষার জন্য প্রত্যেক জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে একই ছাতার তলে শামিল হওয়া প্রয়োজন৷ 

তিনি উল্লেখ করেন বিভিন্ন রাজ্যে উপজাতিরা তাদের অধিকার ফিরে পেয়েছে৷ তাদের জন্য পৃথক ভূমির সংস্থান  হয়েছে৷ ত্রিপুরায় পৃথক তিপরা ল্যান্ড গঠনের দাবি দীর্ঘদিনের৷ কিন্তু এখনো পর্যন্ত পৃথক তিপরা ল্যান্ড গঠন করা সম্ভব হয়নি৷ উপজাতিদের জাতিসত্তা বিকাশের জন্য এই দাবি পূরণ করা খুবই জরুরী৷ সে কারণেই সবকটি উপজাতি জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে তিপরা ল্যান্ড গঠনের স্বপ্নপূরণে শামিল হতে আহবান জানান তিনি৷ তিপরা মথা দলের যুব সংগঠন ইয়ুথ তিপরা ফেডারেশনের একদিনের আলোচনা চক্রকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

Releated Posts

জুনিয়র ইঞ্জিনিয়ার মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে টিপিএসসি-তে ডেপুটেশন

আগরতলা, ১০ এপ্রিল: জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড-ওয়ান ও গ্রেড-টু পদে মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের…

ByByReshmi Debnath Apr 10, 2026

লেক চৌমুহনী বাজারে নেশাবিরোধী অভিযান, ৬ ড্রাগসকারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: লেক চৌমুহনী বাজার এলাকায় নেশা বিরোধী অভিযানে নেমে উল্লেখযোগ্য সাফল্য পেলেন স্থানীয় ব্যবসায়ীরা।…

ByByReshmi Debnath Apr 10, 2026

পশুর ওপর নৃশংসতা, আহত অবস্থায় পুকুরে পড়ে গেল, প্রাণ বাঁচাল স্থানীয় যুবকেরা

কৈলাসহর, ১০ এপ্রিল: পশু নির্যাতনের এক হৃদয়বিদারক ঘটনা সামনে এলো ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

একই রাতে পাঁচ দোকানে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য

চড়িলাম, ১০ এপ্রিল: ফের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল পেঁচারথল এলাকায়। একই রাতে পেঁচারথল শান্তিপুর গেট ও পেঁচারথল…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top