News Flash

  • Home
  • দেশ
  • ২৬-২৭ জুন জার্মানি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যাবেন সংযুক্ত আরব আমিরশাহিতেও
Image

২৬-২৭ জুন জার্মানি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যাবেন সংযুক্ত আরব আমিরশাহিতেও

নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.): আগামী ২৬-২৭ জুন জার্মানি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজের আমন্ত্রণে সে দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অংশ নেবেন জি-৭ শিখর সম্মেলনে। জার্মানির শ্লোস এলমাউ-তে আয়োজিত হতে চলেছে এই বছরের জি-৭ শীর্ষ সম্মেলন। জার্মানি ছাড়াও সংযুক্ত আরব আমিরশাহিতেও যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জার্মানিতে থাকাকালীন প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মোদী মিলিত হবেন।”

শুক্রবার সাংবাদিক সম্মেলনে বিদেশ সচিব বিনয় কোয়াত্রা জানিয়েছেন, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের আমন্ত্রণে, প্রধানমন্ত্রী জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নিতে ২৫ জুন মধ্যরাতে শ্লোসে যাত্রা করবেন। ভারত ছাড়াও, জার্মানি আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, সেনেগাল এবং দক্ষিণ আফ্রিকাকেও আমন্ত্রণ জানিয়েছে জার্মানি। জার্মানির পৌরহিত্যে এবার আয়োজিত হচ্ছে জি-৭ শীর্ষ সম্মেলন। বিদেশ সচিব জানিয়েছেন, জার্মানিতে সফরের সময়, জি-৭ শীর্ষ সম্মেলনে যোগদানের পাশাপাশি অতিথি দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং আলোচনা করবেন প্রধানমন্ত্রী। জার্মানিতে বসবাসরত প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মিলিত হবেন প্রধানমন্ত্রী।
বিদেশ সচিব বিনয় কোয়াত্রা আরও জানিয়েছেন, জি-৭ শীর্ষ সম্মেলনের পর, প্রধানমন্ত্রী ২৮ জুন সংযুক্ত আরব আমিরশাহিতে যাবেন, সেখানে শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহির নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে অভিনন্দন জানাবেন প্রধানমন্ত্রী। সংযুক্ত আরব আমিরশাহির নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক।

Releated Posts

পাঞ্জাবে আইএসআই-সমর্থিত জঙ্গি চক্র ভাঙল পুলিশ, গ্রেফতার ৩

চণ্ডীগড়, ৬ এপ্রিল (আইএএনএস): বড়সড় সাফল্য পেল পাঞ্জাব পুলিশ। পাঞ্জাব পুলিশ-এর কাউন্টার ইন্টেলিজেন্স শাখা আইএসআই-সমর্থিত একটি জঙ্গি চক্র ভেঙে…

ByByNews Desk Apr 6, 2026

 ‘অশিক্ষিত গুজরাতি’ মন্তব্য ঘিরে বিতর্ক, খার্গেকে তীব্র আক্রমণ বিজেপির

গান্ধীনগর/নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে-র ‘অশিক্ষিত গুজরাতি’ সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিজেপি…

ByByNews Desk Apr 6, 2026

কলকাতা নিয়ে আসিফের হুমকি খতিয়ে দেখছে কেন্দ্র, সন্ত্রাস উসকানির আশঙ্কা

নয়াদিল্লি, ৬ এপ্রিল (আইএএনএস): পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ-এর কলকাতা সংক্রান্ত মন্তব্যকে ঘিরে সতর্ক হয়েছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি। তাঁর…

ByByNews Desk Apr 6, 2026

 ‘জাতি প্রথম’ আদর্শে এগোচ্ছে বিজেপি: প্রতিষ্ঠা দিবসে বার্তা কর্নাটক বিজেপি সভাপতির

দাভানাগেরে, ৬ এপ্রিল (আইএএনএস) : কর্নাটক বিজেপি সভাপতি ও বিধায়ক বি.ওয়াই. বিজয়েন্দ্র সোমবার বলেছেন, লক্ষ লক্ষ কর্মীর নিরলস…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top