News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Kamakhyadham :মুখরিত কামাখ্যাধাম, ভিড় জমেছে সাধক-তান্ত্রিক-পুণ্যার্থীর, আজ বুধবার রাত ৮:১৮:১৩টা থেকে অম্বুবাচি
Image

Kamakhyadham :মুখরিত কামাখ্যাধাম, ভিড় জমেছে সাধক-তান্ত্রিক-পুণ্যার্থীর, আজ বুধবার রাত ৮:১৮:১৩টা থেকে অম্বুবাচি

গুয়াহাটি ২২ জুন (হি.স.) : গুয়াহাটির নীলাচল পাহাড়ে মা কামাখ্যা মন্দিরে ঐতিহ্যমণ্ডিত অম্বুবাচি মেলার ধুম পড়ে গেছে। ইতিমধ্যে অসংখ্য সাধু-সন্ন্যাসী, পুণ্যার্থীরা জমায়েত হয়ে গেছেন। মন্দির পরিচালন সমিতি ও কামরূপ মেট্রো জেলা প্রশাসনও সুষ্ঠুভাবে অম্বুবাচি পার্বণ সম্পন্ন করতে প্রস্তুতি শেষ করে ফেলেছে। আজ বুধবার রাত ৮-টা ১৮ মিনিট ১৩ সেকেন্ডে হবে অম্বুবাচি মহাযোগের প্ৰবৃত্তি। নিবৃত্তি হবে ২৬ জুন রবিবার সকাল ৮-টা ৪১ মিনিট ৫১ সেকেন্ডে।

গত দু-বছর করোনার প্রভাবে প্রসিদ্ধ অম্বুবাচি পার্বণ নামকোয়াস্তে পালিত হয়েছিল। সাধু-সন্ত-সন্ন্যাসী, ভক্তকুল ছাড়া কেবল নিয়মরক্ষায় খুব সীমিত সংখ্যায় সেবাইতের হাতে পালিত হয়েছিল মায়ের প্রবৃত্তি ও নিবৃত্তির অনুষ্ঠান।

এবার করোনা পরিস্থিতি উন্নত হওয়ায় অম্বুবাচি মেলার আয়োজন করা হলেও জারি করা হয়েছে কিছু বিধিনিষেধ। ইতিমধ্যে ভক্তকুলের জন্য যাবতীয় ব্যবস্থাও গ্ৰহণ করেছে প্রশাসন। অম্বুবাচি মেলা সম্পর্কে পর্যটনমন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া জানান, ভক্ত-যাত্রীদের জন্য ফ্যান্সিবাজারে পুরনো কারাগার চত্বরে তৈরি করা হয়েছে অস্থায়ী আবাস। সোনারাম ফিল্ডেও আবাস ও গাড়ি পাৰ্কিঙেরও ব্যবস্থা করা হয়েছে। অন্যবারের মতো এবার পাহাড়ের ওপর কোনও ক্যাম্প তৈরি করা হয়নি।

এবার ৩০ হাজার পুণ্যার্থীর থাকা ও খাওয়ার টাৰ্গেট নেওয়া হয়েছে। তবে এখনও এই সংখ্যা থেকে বহু কম ভক্তসমাগম হয়েছে বলে মনে করছেন তিনি। মন্ত্রী বলেন, এবারও অম্বুবাচি মেলায় স্বচ্ছতার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

মন্ত্রী জানিয়েছেন, আইএসবিটি এবং দুই রেলওয়ে স্টেশন কামাখ্যা ও গুয়াহাটিতে বাসের ব্যবস্থা রয়েছে। প্ৰথম দফায় ৮০টি বাসে ব্যবস্থা রাখা হলেও প্ৰয়োজনে এর সংখ্যা বাড়ানো হবে। এছাড়া এবার কেবল বয়োজ্যেষ্ঠদের জন্য রাখা থাকবে ফেরি কার। কোনও ভিআইপি বা ভিভিআইপি পাসের ব্যবস্থা এবার রাখা হয়নি। রাস্তাগুলি দিয়ে উপরে মন্দিরে যাওয়ার জন্য রেলিঙের ব্যবস্থা করেছে প্রশাসন, জানান জয়ন্তমল্ল বরুয়া। বিগত দিনগুলির মতো এবার বিশেষ জাকজমক থাকবে না অম্বুবাচি মেলায়। থাকবে না কোনও ধরনের উদ্বোধনী অনুষ্ঠানও, বলেন পর্যটন মন্ত্রী জয়ন্তমল্ল।

Releated Posts

প্রাণঘাতী হামলার পর দুই ‘দুর্বৃত্ত’ হাতি ধরা পড়ায় প্রশংসা অরুণাচল মুখ্যমন্ত্রীর

ইটানগর, ৬ এপ্রিল(আইএএনএস): অরুণাচল প্রদেশে একাধিক প্রাণঘাতী হামলার জন্য দায়ী দুই ‘দুর্বৃত্ত’ হাতিকে সফলভাবে বশে এনে ধরার ঘটনায়…

ByByNews Desk Apr 6, 2026

স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, পাল্টা আক্রমণে হিমন্ত

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): আসন্ন নির্বাচনের আগে নিজের স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ তুলে কংগ্রেসকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 6, 2026

অরুণাচলের সরকারি চুক্তি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): অরুণাচল প্রদেশে সরকারি নির্মাণকাজের চুক্তি বণ্টনে অনিয়মের অভিযোগে, মুখ্যমন্ত্রী পেমা খান্ডু-র পরিবারের সদস্যদের যোগসূত্র রয়েছে…

ByByNews Desk Apr 6, 2026

‘কুৎসাপূর্ণ প্রচার’, পবন খেরার অভিযোগ খারিজ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৫ এপ্রিল(আইএএনএস) : কংগ্রেস নেতা পবন খেরা-র তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও “কুৎসাপূর্ণ প্রচার” বলে উড়িয়ে দিলেন…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top