News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জয় নিশ্চিত দাবি করে প্রচারে ঝড় বিজেপি প্রার্থী ডা: মানিক সাহার
Image

জয় নিশ্চিত দাবি করে প্রচারে ঝড় বিজেপি প্রার্থী ডা: মানিক সাহার

আগরতলা, ১৬ জুন : জয়ের বিষয়ে নিশ্চিত ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহা। কিন্তু এবার তাঁর লক্ষ্য জয়ের ব্যবধান বাড়ানো। আর সেই লক্ষ্যে প্রচারে ঝড় তুলেছে বিজেপি।

সুচী অনুযায়ী সকাল থেকে রাত পর্যন্ত ম্যারাথন প্রচারে অংশ নিচ্ছেন প্রার্থী ডাঃ মানিক সাহা। বাড়ি বাড়ি প্রচারে গিয়ে মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি সাংগঠনিক নির্বাচনী সভা গুলিতে অংশ নিচ্ছেন তিনি। বৃহস্পতিবার রাম নগর ১ নং রোড এলাকায় বাড়ি বাড়ি প্রচার চালান বিজেপি প্রার্থী। বিধায়ক শঙ্কর রায়,  কিষাণ মোর্চার সভাপতি জওহর সাহা এবং মেয়র দিপক মজুমদারকে সঙ্গে নিয়ে  প্রচার সেরেছেন এদিনের। একই সঙ্গে জনগনের হাতে তুলে দিয়েছেন রাজ্য সরকারের উন্নয়নের লিফলেট।ডাঃ মানিক সাহা জানান, প্রচারে বেড়িয়ে মানুষের স্বতঃ স্ফূর্ত সাড়া পাচ্ছেন। প্রতিদিন মানুষের সংস্পর্শে আসার সুযোগ মিলছে। প্রচুর ভোট বিজেপি-র অনুকূলে আসবে। বাকী তিনটি বিধানসভাতেও জয়ী  হবে বিজেপি। আগামী দিনে মানুষের আশীর্বাদ নিয়ে বিধানসভায় যাবে বিজেপি প্রার্থীরা। এমনই আশা ব্যক্ত করেছেন তিনি। 

Releated Posts

শান্তিরবাজারে ঐতিহ্যবাহী শিবের গাজন—প্রাচীন সংস্কৃতি রক্ষায় সেনপাড়ার উদ্যোগ

শান্তিরবাজার, ৫ এপ্রিল: বর্তমান ডিজিটাল যুগে ক্রমশ বিলুপ্তির পথে এগিয়ে চলেছে গ্রামবাংলার বহু ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি। তার মধ্যেই অন্যতম…

ByByReshmi Debnath Apr 5, 2026

নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু ১৫ বছরের কিশোরের

শান্তিরবাজার, ৫ এপ্রিল: বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না ১৫ বছরের কিশোর শুভম দাসের। শান্তিরবাজারের…

ByByReshmi Debnath Apr 5, 2026

ধর্মনগরে আমরা বাঙালী দলের জনসংযোগ, প্রার্থী বিভাস রঞ্জন দাসের পক্ষে ভোটের আহ্বান

ধর্মনগর, ৫ এপ্রিল : আমরা বাঙালী দলের উদ্যোগে রবিবার ধর্মনগরের বিবেকানন্দ রোড, কদমতলা স্ট্যান্ড, চন্দ্রপুর সহ বিভিন্ন এলাকায়…

ByByReshmi Debnath Apr 5, 2026

ত্রিপুরা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী সংকর ভট্টাচার্য প্রয়াত, শোক জ্ঞাপন কংগ্রেসের

আগরতলা, ৫ এপ্রিল: ত্রিপুরা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী সংকর ভট্টাচার্য গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে রাজ্যের…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top