News Flash

  • Home
  • বাণিজ্য
  • গম রফতানির জন্য ৯টি দেশে প্রতিনিধি দল পাঠাবে কেন্দ্রীয় সরকার
Image

গম রফতানির জন্য ৯টি দেশে প্রতিনিধি দল পাঠাবে কেন্দ্রীয় সরকার

নয়াদিল্লি, ১৩ মে (হি. স.) : গম রফতানি নিয়ে আলোচনা করার জন্য, কেন্দ্রীয় সরকার মরক্কো, তিউনিসিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, ভিয়েতনাম, তুরস্ক, আলজেরিয়া এবং লেবাননে প্রতিনিধি পাঠানোর পরিকল্পনা করেছে৷

বৃহস্পতিবার বাণিজ্য ও শিল্প মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত ২০২২-২৩ সালের জন্য ১০ মিলিয়ন টন গম রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
ভারত ২০২১-২২ সালে ২.০৫ বিলিয়ন মূল্যের সাত মেট্রিক টন গম রফতানি করেছে। রফতানি করা গমের প্রায় অর্ধেকই পেয়েছে বাংলাদেশ। মিশর ৬.১ মিলিয়ন টন গম কিনেছে ভারত থেকে ।
কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য পণ্য রফতানি উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতায় কেন্দ্র বিভিন্ন মন্ত্রকের প্রতিনিধিদের নিয়ে গম রফতানির জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেছে। মন্ত্রকের মতে, বিশ্বে ভারতীয় গমের বৈশ্বিক চাহিদা বেড়ে যাওয়ায় ভারতকে বিশ্বব্যাপী গমের সরবরাহকারী হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য কৃষক, ব্যবসায়ী এবং রফতানিকারকদের গুণমানের মান মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের মত প্রধান গম-উৎদনকারী রাজ্যগুলিতে বাণিজ্য মন্ত্রক রফতানি সংক্রান্ত সংবেদনশীল বৈঠকের পরিকল্পনা করছে। উন্নতমানের গম রফতানি করার জন্য এপিইডিএ হরিয়ানার কারনালে কৃষক, ব্যবসায়ী এবং রফতানিকারকদের সাথে পৃথক সেমিনারের আয়োজন করেছে।

Releated Posts

আরবিআই এমপিসি বৈঠকে সুদের হারে পরিবর্তনের সম্ভাবনা কম, মত অর্থনীতিবিদদের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): আগামী সপ্তাহে আরবিআই-এর মনিটারি পলিসি কমিটি বৈঠকে রেপো রেট বা নীতিগত অবস্থানে বড় কোনও…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

এলপিজি অনিয়মে কড়া পদক্ষেপ, ১০ ডিস্ট্রিবিউটরকে সাসপেন্ড করল এইচপিসিএল

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): এলপিজি বিতরণে অনিয়মের অভিযোগে বড় পদক্ষেপ নিল রাষ্ট্রায়ত্ত সংস্থা এইচপিসিএল। সংস্থাটি জানিয়েছে, অনিয়মে জড়িত…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ও দুর্বল ডলারের প্রভাবে সোনা-রুপোর দামে ঊর্ধ্বগতি

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ও দুর্বল ডলারের প্রভাবে সোনা-রুপোর দামে ঊর্ধ্বগতি নয়াদিল্লি, ৬ মার্চ (আইএএনএস): মধ্যপ্রাচ্যে সংঘাত এবং ডলারের…

ByByadmin Mar 6, 2026

ভারতীয় রিফাইনারিগুলিকে রুশ তেল কেনায় ৩০ দিনের ছাড়, তেলের দামে পতন

নয়াদিল্লি, ৬ মার্চ (আইএএনএস): যুক্তরাষ্ট্র ভারতীয় তেল শোধনাগারগুলিকে সমুদ্রে আটকে থাকা রাশিয়ার অপরিশোধিত তেল কেনার জন্য ৩০ দিনের…

ByByadmin Mar 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top