News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Smashed : খোয়াইয়ে বৃষ্টিতে ভেঙে পড়লে ছাউনি, মাটিতে মিশে গেল পাঁচ লক্ষাধিক টাকার শত শত সরস্বতীর মূর্তি
Image

Smashed : খোয়াইয়ে বৃষ্টিতে ভেঙে পড়লে ছাউনি, মাটিতে মিশে গেল পাঁচ লক্ষাধিক টাকার শত শত সরস্বতীর মূর্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ বৃষ্টিতে ভেঙে চুড়মার টিনের অসায়ী ছাউনি৷ সারারাতের অবিরাম ধারায় গলে গলে শেষ হয়ে গেল কমকরেও পাঁচ ছয় লক্ষ টাকার সরস্বতী প্রতিমা৷ সর্বস্বান্ত মৃৎশিল্পীদের মাথায় হাত৷ এক্ষতি কি করে যে পুষিয়ে নেবে, এখন তা ভেবেই আকুল গরীব মৃৎশিল্পীরা৷ ঘটনা খোয়াই শহরের প্রাণকেন্দ্র সুভাষপার্কের বইমেলার মাঠে৷ নায্য ভাড়া দিয়ে স্থানীয় মৃৎশিল্পীরা পুর পরিষদের মালিকানাধীন বইমেলার মাঠে পুর পরিষদেরই বানিয়ে দেওয়া অস্থায়ী টিনের ছাউনির নীচে সরস্বতী প্রতিমা রেখেছিলেন বিক্রির উদ্দেশ্যে৷ শুক্রবার টানা বৃষ্টিতে অনেকেই এদিন সরস্বতী প্রতিমা পূজো প্যান্ডেলে নিয়ে যেতে পারেননি৷ মৃৎশিল্পীদের আশা ছিল যে, শনিবারের সকালে ঝলমলে রোদে এখান থেকে অনেকেই হয়তো বা প্যান্ডেলে নিয়ে যাবেন বাগদেবীর প্রতিমা৷অনেকেই আবার দেড় দুই হাজার টাকার বায়নাও করে যান৷ কিন্তু শুক্রবারের রাতের বৃষ্টিতেই অস্থায়ী টিনের ছাউনি আর মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারেনি৷নুইয়ে পড়লো পুরো ঘর৷চোখের সামনে হুড়মুড় করে গেল ভেঙে৷ আর পাঁচ ছয় লক্ষ টাকার মাটির প্রতিমা গলে গলে মিশে গেল মাটিতে৷ শনিবারদিন সকালে বিক্রির জন্য আর রইলো না কোন মূর্তি৷ব ায়না করে রাখা ব্যক্তিরা গাড়ি রিজার্ভ করে এসেছিলেন সরস্বতীর মূর্তি নিয়ে ঘরে ফিরবেন বলে৷কিন্তু সে আশা আর বাস্তবের মাটি স্পর্শ করতে পারলো না৷ গচ্ছা গেল তাদের টাকা৷শেষ পর্য্যন্ত বায়নার টাকা অর্ধেক ফিরিয়ে দিতে বাধ্য হলেন মৃৎশিল্পীরা৷অনেকের বাড়ী ঘরে আর বাগদেবীর আরাধনা হলোই না৷অনেক ক্লাবে বা সুকলেও হলো না পূজা৷ সবাই বিফল মনোরথ৷ অভিযোগ উঠলো পুর পরিষদের খামখেয়ালিপনার৷ প্রতিমা রাখার জন্য নায্য ভাড়া নিয়ে পুর পরিষদ যে অস্থাায়ী টিনের ছাউনি বানিয়ে দিয়েছিলসেটি নাকি নড়বড়ে গোছের ছিল বলে অভিযোগ মৃৎশিল্পীদের তরফে৷অনেকটাই দায়সারা গোছের করে বানিয়ে দেওয়া ছাউনি বাতাসহীন বৃষ্টির দাপটই সহ্য করতে পারেনি বলে জানান মৃৎশিল্পীরা৷ আলোর দিশারী নামের একটি স্বসহায়ক দল ও অন্য আরো সাতজন মৃৎশিল্পী নিজেদের দক্ষ হাতে অপরুপ শিল্প সুষমায় রঙ তুলির আঁচড়ে প্লতিমা গড়ে রেখেছিলেন পুর পরিষদের বানিয়ে দেওয়া ছাউনিতে৷ কিন্তু হলো না আর রুজি রোজগার৷মাটির প্রতিমা বৃষ্টির জলে গলে ধুয়ে মিশে গেল মাটিতেই৷মাটি আর মূর্তি আলাদা করে চেনাই যেন দায়৷ মৃৎশিল্পীরা জানান, পূজো পার্বনে মাটির প্রতিমা বেচেই তো চলে অভাবের সংসার৷ জিনিসপত্রের দামও বেড়েছে অনেকটা৷পরিশ্রম তো আছেই৷একটু দাম বাড়লেই কথা উঠে খদ্দেরদের তরফ থেকে৷কেউ বুঝতে চায় না শিল্পীদের মনের দুঃখ কষ্ট আর নিদারুণ জীবন যন্ত্রণার মর্মব্যাথা৷তাদের যেন উপলব্ধিরর মধ্যেই নেই বিষয়টি৷এখন ব্যাবসার এই ভরা মরশুমে তাদের ক্ষতি কে পুষিয়ে দেবে? এই চিন্তা ভাবনাতেই মাথায় হাত মৃৎশিল্পীদের৷ এখন তাদের এই ক্ষতি পুষিয়ে দিতে সহায়তা করুক সরকার৷এমনটাই দাবী ক্ষতিগ্রস্ত মৃৎশিল্পীদের৷

Releated Posts

এডিসি নির্বাচনকে সামনে রেখে সাব্রুমে বিজেপির জনসংযোগ অভিযান

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার ৪০ সাব্রুম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৭ পূর্ব মুহুরীপুর-ভুরাতলী…

ByByReshmi Debnath Apr 3, 2026

গুড ফ্রাইডে পালিত, আগরতলার ডন বস্কো স্কুলে বিশেষ প্রার্থনা সভা

আগরতলা, ৩ এপ্রিল: আজ গুড ফ্রাইডে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই দিনেই যিশু খ্রিস্ট-এর ক্রুশবিদ্ধ…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ধর্মনগরে উপনির্বাচন ঘিরে ভোটকর্মীদের ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩ এপ্রিল: ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে ধর্মনগরে শুরু হয়েছে ভোটকর্মীদের ভোটগ্রহণ প্রক্রিয়া।…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

যুদ্ধের আঁচে উত্তপ্ত বাজার, বামুটিয়া কালী বাজারে চায়ের দামে আগুন প্রশাসনের নীরবতায় ক্ষোভ

বামুটিয়া ৩ এপ্রিল: মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল এবং আমেরিকা-কে ঘিরে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি যেন বিশ্ব অর্থনীতিতে এক অস্থিরতার ঝড়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top