কোভিডে অসুস্থ প্রকাশ সিং বাদল, শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিরোমণি অকালি দলের প্রধান ও পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। কোভিডে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাদল, বৃহস্পতিবার অসুস্থ প্রকাশ সিং বাদলের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী।

বুধবার কোভিডে আক্রান্ত হয়েছেন ৯৪ বছর বয়সী প্রকাশ সিং বাদল, তিনি চিকিৎসাধীন রয়েছেন লুধিয়ানার দয়ানন্দ মেডিকেল কলেজে। বৃহস্পতিবার সকালে ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছেন, “প্রকাশ সিং বাদলের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী, তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।”