News Flash

  • Home
  • Uncategorized
  • বড় ধাক্কা খেলেন অখিলেশ, বিজেপি-তে শামিল মুলায়মের পুত্রবধূ অপর্ণা যাদব
Image

বড় ধাক্কা খেলেন অখিলেশ, বিজেপি-তে শামিল মুলায়মের পুত্রবধূ অপর্ণা যাদব

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): অখিলেশ যাদবের পরিবারেই বড়সড় রাজনৈতিক ফাটল। বিজেপিতে যোগ দিলেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব। বুধবার সকালে দিল্লিতে বিজেপির সদর দফতরে উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও উত্তর প্রদেশ বিজেপির সভাপতি স্বতন্ত্রদেব সিংয়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন অপর্ণা যাদব। বিজেপি-তে যোগ দেওয়ার পর অপর্ণা বলেছেন, “বিজেপির প্রতি আমি কৃতজ্ঞ। আমার কাছে দেশই সর্বাগ্রে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজে আমি উদ্বুদ্ধ।”

উত্তরপ্রদেশে ভোট আসছে। আর যথারীতি শুরু হয়ে গিয়েছে দলবদলের পালা। প্রথম অর্ধে যোগী মন্ত্রিসভার তিন মন্ত্রী-সহ একাধিক বিধায়ককে ছিনিয়ে নিজের দিকে টেনে বিজেপি-কে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছিলেন অখিলেশ। এ বার পাল্টা দিল বিজেপি। বুধবার সকালে মুলায়মের ছোট ছেলে প্রতীকের স্ত্রী অপর্ণা যোগ দিয়েছেন বিজেপি-তে। উত্তর প্রদেশে ভোটের আগে সমাজবাদী পার্টির কাছে বড় ধাক্কা বলেই মত রাজনৈতিক মহলের।

২০১৭-এর বিধানসভা ভোটে সমাজবাদী পার্টির টিকিটে লখনউ ক্যান্টনমেন্ট কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অপর্ণা। কিন্তু সে বার কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়া রীতা বহুগুনা জোশীর কাছে হেরে যান তিনি। ‘বাওরে’ নামে একটি সংস্থা চালান অপর্ণা। এই সংস্থা মহিলা সুরক্ষায় কাজ করে। পাশাপাশি বয়স্ক গবাদি পশুদের জন্য আশ্রয়স্থলের কাজও করেন তিনি। সাম্প্রতিক অতীতে অপর্ণাকে প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক কাজের প্রশংসা করতে শোনা গিয়েছিল। তখনই জল্পনা তৈরি হয়, তা হলে কি তিনি বিজেপিতে যোগ দেবেন, বুধবার সেই জল্পনাই সত্যি হল। উল্লেখ্য, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উত্তরপ্রদেশের বিধানসভা ভোট। চলবে ৭ মার্চ পর্যন্ত। ১০ মার্চ ভোটগণনা।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top