নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): করোনার প্রকোপ ভারতে ক্রমেই বেড়ে চলেছে, কোভিডের তৃতীয় ঢেউ কাউকে রেয়াত করছে না। এবার করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। বৃহস্পতিবার মল্লিকার্জুন খাড়গের অফিস থেকে বিবৃতিতে জানানো হয়েছে, প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর শরীরে কোনও উপসর্গ নেই। বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন।
খাড়গের অফিস থেকে বিবৃতিতে জানানো হয়েছে, মল্লিকার্জুন খাড়গে কোভিডে আক্রান্ত হয়েছেন, উপসর্গ নেই। তিনি বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন। তিনি সম্পূর্ণ টিকা নিয়েছেন কিন্তু বুস্টার ডোজ নেওয়ার জন্য এখনও যোগ্য প্রাপক নন। মল্লিকার্জুন খাড়গের সান্নিধ্যে সম্প্রতি যাঁরা এসেছিলেলন তাঁদের সকলকে কোভিড-পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

