Covid19: সংক্ৰমণ ও মৃত্যু উভয়ই ঊর্ধ্বমুখী, কোভিডের প্রকোপে জর্জরিত আমেরিকা

ওয়াশিংটন, ৮ জানুয়ারি (হি.স.): কোভিড-সংক্রমণে আবারও রেকর্ড গড়ল আমেরিকা, ফের দৈনিক মৃত্যুও ২ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লক্ষ ৪৯ হাজার ১৮১ জন, নতুন করে ৮,৪৯,১৮১ জন সংক্রমিত হওয়ার পর আমেরিকায় এযাবৎ ৬০,৪৬৪,৪২৬ জন কোভিডে আক্রান্ত হয়েছেন।

পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ২,০২৫ জনের। নতুন করে ২,০২৫ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৮ লক্ষ ৫৮ হাজার ৩৪৬ জনের। আমেরিকায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪২,১৭২,২৫১ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ১৭,৪৩৩,৮২৯-এ পৌঁছেছে।