নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি.স.): ভারতে ফের সংক্রমণের হার ঊর্ধ্বমুখী, দৈনিক মৃত্যুর সংখ্যাও ৫০০-র ঊর্ধ্বে। বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সারাদিনে) ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৭৫৯ জন (গত ১ জুলাইয়ের পর এটাই দেশে সর্বোচ্চ সংক্রমণের সংখ্যা), এই সময়ে কোভিডে মৃত্যু হয়েছে ৫০৯ জনের। শুক্রবার সারাদিনে ভারতে সুস্থ হয়েছেন ৩১,৩৭৪ জন, ফলে ভারতে এই মুহূর্তে সুস্থতার হার ৯৭.৫৬ শতাংশে পৌঁছেছে। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৩,৫৯,৭৭৫ জন (১.১০ শতাংশ), বিগত ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ১৪,৮৭৬ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৭,৬১,১১০।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ৪৬,৭৫৯ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ২৬ লক্ষ ৪৯ হাজার ৯৪৭ জন। ভারতে ৬২.২৯-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত মোট ৬২,২৯,৮৯,১৩৪ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সারাদিনে) টিকা দেওয়া হয়েছে ১,০৩,৩৫,২৯০ জনকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৫০৯ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৩৭,৩৭০ জন (১.৩৪ শতাংশ)।
সংক্ৰমণ বৃদ্ধির মধ্যেই, ভারতে সুস্থতার সংখ্যা ফের বাড়ল, শুক্রবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৩১,৩৭৪ জন। ফলে শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,১৮,৫২,৮০২ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.৫৬ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৬২ কোটি ২৯ লক্ষ ৮৯ হাজার ১৩৪ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, শুধুমাত্র কেরলেই বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩২,৮০১ জন ও মৃত্যু হয়েছে ১৭৯ জনের।

