News Flash

  • Home
  • দিনের খবর
  • Kharchi Puja : জাতি-জনজাতির মিলন উত্সব ঐতিহ্যবাহী খার্চি পূজা শুরু
Image

Kharchi Puja : জাতি-জনজাতির মিলন উত্সব ঐতিহ্যবাহী খার্চি পূজা শুরু

আগরতলা, ১৭ জুলাই (হি. স.) : ত্রিপুরায় ঐতিহ্যবাহী খার্চি উত্সব করোনার প্রকোপে এবছরও আরম্ভরহীন ভাবেই শুরু হয়েছে। এই খার্চি উত্সবকে ঘিরে জাতি-জনজাতির মধ্যে বিপুল উত্সাহ উদ্দীপনা লক্ষ্য করা যেত। দুই বছর ধরে করোনা সমস্ত আনন্দোল্লাসে ভাটা পড়েছে।


প্রসঙ্গত, করোনা অতিমারী পরিস্থিতিতে সমস্ত সরকারি স্বাস্থ্যবিধি ও সতর্কতা মেনে আজ থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে সপ্তাহব্যাপী ঐতিহ্যবাহী খার্চি শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এই পূজা চলবে ২৩ জুলাই পর্যন্ত। প্রধান পুরোহিত চন্তাইয়ের পরিচালনায় সকালে অনুষ্ঠিত হয় চতুর্দশ দেববেবীর স্নানযাত্রা। স্নানযাত্রা শেষে মন্দির চত্বর প্রদক্ষিণ করে চতুর্দশ দেবদেবীকে পূজার্চনার জন্য বাইরের মন্দিরে স্থাপন করা হয়। আজ সকালে রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা ও পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন চতুর্দশ দেবতা মন্দির পরিদর্শন করেন।


চিরাচরিত প্রথা অনুযায়ী গতকালও সন্ধ্যায় চতুর্দশ দেবদেবীর স্নানযাত্রা সম্পন্ন হয়। গতকাল সন্ধ্যায় চতুর্দশ দেবদেবীর স্নানযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, জিরানীয়া মহকুমার মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য, পুরাতন আগরতলা ব্লকের বিডিও সুদিপ্ত বিশ্বাস। বিধায়ক রতন চক্তবর্তী এক শুভেচ্ছাবার্তায় জাতি-জনজাতির সৌভাতৃত্বের উৎসব ঐতিহ্যবাহী খার্চি পূজা উপলক্ষ্যে সমগ্র ত্রিপুরাবাসীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি কোভিড মহামারীর কারণে সমস্ত সরকারি নিয়ম নীতি মেনে ভিড় এড়িয়ে চলার আহ্বান রাখেন।

Releated Posts

 ‘সম্মানের ভয়ে’ নাবালিকাকে খুন, গোপনে গয়ায় দেহ দাহ—গ্রেফতার ২

রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ‘সামাজিক লজ্জা’ ঢাকতে নাবালিকা খুনের চাঞ্চল্যকর ঘটনা সামনে এল ঝাড়খণ্ডে। রাঁচি পুলিশের তদন্তে জানা গেছে,…

ByByNews Desk Apr 6, 2026

প্রতিষ্ঠা দিবসে ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা কেন্দ্রীয় মন্ত্রীদের, জনসংঘ থেকে বিশ্বমঞ্চে বিজেপির উত্থান স্মরণ

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): ভারতীয় জনতা পার্টি-র ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা।…

ByByNews Desk Apr 6, 2026

আসন্ন বিধানসভা ভোটে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কংগ্রেস ও বাম শিবির

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): এ মাসে চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনে দেশের একসময়ের…

ByByNews Desk Apr 6, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী আইইডি বিস্ফোরণে গুরুতর জখম সিআরপিএফ জওয়ান, রাঁচিতে এয়ারলিফট

চাইবাসা/রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ঘন জঙ্গলাঞ্চল সারান্ডা বন-এ মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে এক সেন্ট্রাল রিজার্ভ…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top