News Flash

  • Home
  • Uncategorized
  • ভক্তসমাগমহীন পুরী, রথযাত্রার শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Image

ভক্তসমাগমহীন পুরী, রথযাত্রার শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.): করোনা-মহামারী এবারও কেড়ে নিল রথযাত্রার আনন্দ। ভক্তদের সমাগমহীন সমুদ্র শহর পুরী, পুরীতে লাগু রয়েছে দু’দিনের কারফিউ। মহামারী পরিস্থিতিতে রথযাত্রা উপলক্ষ্যে সোমবার দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে টুইট করে রাষ্ট্রপতি শুভেচ্ছা-বার্তায় জানিয়েছেন, “ভগবান জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে, বিশেষ করে ওডিশার ভক্তদের হার্দিক শুভেচ্ছা। ভগবান জগন্নাথের আশীর্বাদে সমস্ত দেশবাসীর জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক ও সকলে সুস্থ থাকুক, এই কামনা করছি।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রথযাত্রার শুভেচ্ছা-বার্তায় জানিয়েছেন, “রথযাত্রা উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা। ভগবান জগন্নাথদেবকে আমরা প্রণাম করছি, প্রার্থনা করছি জগন্নাথদেবের আশীর্বাদে সকলের জীবন স্বাস্থ্যকর ও সমৃদ্ধ হোক।”

জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষ্যে সোমবার অপরূপ সৌন্দর্যে সাজিয়ে তোলা হয় আহমেদাবাদের জগন্নাথ মন্দির। মন্দিরের বাইরে মোতায়েন করা হয়েছিল নিরাপত্তা বাহিনী। এদিন ভোরে জগন্নাথ মন্দিরে আরতি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জগন্নাথ মন্দিরে একটি হাতিকে খাবার খাওয়ান অমিত শাহ। সকালেই ভক্তদের সমাগম ছাড়াই রথযাত্রা শুরু হয় আহমেদাবাদে। জগন্নাথ দেবের প্রার্থনা করেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top