News Flash

  • Home
  • Uncategorized
  • বিমা সংস্থা বেসরকারীকরণের প্রতিবাদে এক দিনের ধর্মঘট পালন করল কর্মীরা
Image

বিমা সংস্থা বেসরকারীকরণের প্রতিবাদে এক দিনের ধর্মঘট পালন করল কর্মীরা

আগরতলা, ১৮ মার্চ (হি.স.) : বিমা সংস্থাকে বেসরকারীকরণের সিদ্ধান্তের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারা দেশের সাথে ত্রিপুরায়ও এক দিনের ধর্মঘট পালন করেছেন বিমা কর্মীরা৷ তাঁদের দাবি, বিমা সংস্থা বেসরকারীকরণের আত্মঘাতী সিদ্ধান্ত প্রত্যাহার করুক কেন্দ্রীয় সরকার৷ এই দাবি মেনে নেওয়া না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কর্মী সংগঠন৷


আজ বিমা কর্মী সংগঠনের রাজ্য সম্পাদক শ্যামল চক্রবর্তী বলেন, গত ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বিমায় বিদেশি বিনিয়োগ ৪৯ শতাংশ থেকে বাড়িয়ে ৭৪ শতাংশ করার প্রস্তাব রেখেছেন৷ শুধু তা-ই নয়, বিমা সংস্থাকে শেয়ার বাজারের সাথে নথিভুক্ত এবং ক্রমান্বয়ে জীবন বিমা কোম্পানির শেয়ার বিক্রি করে ৫১ শতাংশে নামিয়ে কেন্দ্রীয় সরকারের আসল উদ্দেশ্য রয়েছে৷ তাতে, সাধারণ মানুষের স্বার্থ ক্ষুণ্ণ্ হবে৷


তিনি বলেন, জীবন বিমা কোম্পানির কর্মীদের বেতন কাঠামো ৪৩ মাস ধরে পরিবর্তন করা হচ্ছে না৷ ফলে, জীবন বিমার সাথে যুক্ত কর্মীরা আর্থিকভাবে লোকসানের সম্মুখীন হচ্ছেন৷ তাই, আজ এক দিনের ধর্মঘট পালন করা হচ্ছে৷ এর মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকার আমাদের সমস্ত দাবি মেনে না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top