নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ চড়িলাম, ১৭ ফেব্রুয়ারি৷৷ বুধবার সাতসকালে রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বণিক চৌমুহনীতে সুকটি মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক মর্মান্তিক মৃত্যু হয়েছে অপর চারজন গুরুতরভাবে আহত হয়েছেন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ রাজ্যে পথ দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে৷
বুধবার সাতসকালে বুধজং নগর থানা এলাকার চৌমুহনীতে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু৷অপর চার জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায় বুধবার সকালে একটি মারুতি গাড়ি এবং অপর একটি সুকটির মধ্যে বণিক চৌমুহনী এলাকায় মুখোমুখি সংঘর্ষ বাধে৷ সংঘর্ষে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়৷ মৃত যুবকের নাম আকাশ দাস৷ দুর্ঘটনার সাথে সাথে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে৷ খবর পাঠানো হয় দমকল বাহিনী এবং পুলিশকে৷ খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ চালকদের অসাবধানতার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে৷ পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷
ভয়ঙ্কর যান দুর্ঘটনার কবলে পড়েও অল্পের জন্য প্রাণে বেঁচে যান এক পথচারী৷ ঘটনাটি ঘটে বুধবার সকালে, বিশালগড় থানাধীন রবীন্দ্রনাথ মহাবিদ্যালয় সংলগ্ণ আগরতলা সাব্রুম জাতীয় সড়কে৷ ঘটনার বিবরণে জানা যায়, স্থানীয় গোকুলনগর রাস্তার মাথা এলাকার বাসিন্দা ও অজিৎ সাহা(৫৬) কাজের সন্ধানে বাইসাইকেল নিয়ে বিশালগড় বাজারের দিকে যাচ্ছিলেন৷ কলেজ সংলগ্ণ জাতীয় সড়কের রেল ব্রিজের উপর আসতেই ঘটে ভয়ঙ্কর বিপত্তি৷ উদয়পুরমুখী একটি মারুতি ও একটি বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়৷ মারুতি গাড়ির নম্বর টিআর০৮সি০৬৭১এবং বুলেরো গাড়ির নম্বর আর আর০১বিডি০৪৯৩৷ মারুতি গাড়িটি আগরতলার দিকে যাচ্ছিল, এবং বুলেরো গাড়ি টি উদয়পুরের দিকে যাচ্ছিল৷ অতিরিক্ত গতিতে থাকায় দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়৷ বোলেরো গাড়িটি মূল সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে রেলব্রিজের উপরের রেলিংএ গিয়ে ধাক্কা মারে৷
আর এই সময়ে এ রেলিং ধরেই বাই সাইকেল নিয়ে যাচ্ছিলেন ওই পথচারী৷গাড়িটি মুহূর্তের মধ্যে পথচারীর হাতে থাকা বাইসাইকেলটিতে ধাক্কা মারলে বাইসাইকেলটি নিচে পড়ে যায়৷ কিন্তু ভাগ্যের খেলায় ওই পথচারী একেবারে গাড়িটির সঙ্গে পড়ে থাকে৷ ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন ওই পথচারী৷ প্রত্যক্ষদর্শিরাও প্রথমে হয়তো ভেবেছিলেন , উনার আর কোন বাঁচার ব্যবস্থা নেই৷মুহূর্তমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা৷প্রাথমিক চিকিৎসার জন্য তাকে নিয়ে আসা হয় বিশালগড় মহাকুমার হাসপাতালে৷জানা গেছে হয়তো বড় ধরনের কোনো দুর্ঘটনার তার ঘটেনি৷ এই ঘটনার জন্য ভগবানের নিকট সন্তোষ প্রকাশ করে প্রার্থনা করলেন ওই পথচারী ভদ্রলোক৷

