News Flash

  • Home
  • Uncategorized
  • আন্দোলনরত কৃষকদের সঙ্গে বৈঠকের বার্তা দিল সরকার
Image

আন্দোলনরত কৃষকদের সঙ্গে বৈঠকের বার্তা দিল সরকার

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি. স.): বিক্ষোভরত কৃষকদেরকে ফের আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হল কেন্দ্রীয় সরকারের তরফে। সরকারের তরফে আশ্বস্ত করে জানানো হয়েছে কৃষকদের দাবিদাওয়াগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে দেখা হবে। কৃষকদের সমস্ত মৌখিক এবং লিখিত দাবিদাওয়াগুলো ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করতে প্রস্তুত সরকার। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব বিবেক আগ্রওয়াল কৃষক সংগঠনগুলিকে ফের চিঠি দিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। সব মিলিয়ে ৪০টি কৃষক সংগঠনকে চিঠি দিয়েছেন তিনি। তাতে সরকারের তরফে জানানো হয়েছে দেশের সমস্ত কৃষক সংগঠন এর সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে চাইছে কেন্দ্র। কৃষক সংগঠনগুলির কথা শোনা সরকারের কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। সরকার সেই পথ থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে না। উল্লেখ করা যেতে পারে ডিসেম্বরের শুরুর দিকে রাজধানী দিল্লির বিজ্ঞানভবনে বিক্ষোভরত কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠকে বসেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এদিনের লেখা চিঠিতে বিবেক আগ্রওয়াল ফের দাবি করেছে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের ওপর কোন রকমের কাটছাঁট করা হবে না।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top