News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় বাঙালি মহিলা সমাজের রাজ্য সন্মেলন
Image

আগরতলায় বাঙালি মহিলা সমাজের রাজ্য সন্মেলন

আগরতলা, ১৯ ডিসেম্বর (হি.স.)৷৷ মহিলাদের পূর্ণ অধিকার বাস্তবায়ন তথা শোষণমুক্ত আদর্শ সমাজ গঠনের দাবিতে ত্রিপুরার বাঙালি মহিলা সমাজের রাজ্য সন্মেলনে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে৷ বাঙালি মহিলা সমাজ ত্রিপুরা রাজ্য শাখার উদ্যেগে শনিবার আগরতলায় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷


আগরতলার শিবনগরের দলীয় কার্যালয়ে আজ সকাল ১০.৩০ মিনিটে সন্মেলনমঞ্চে প্রথমে প্রাউট প্রবক্তা প্রভাতরঞ্জন সরকারের প্রতিকৃতিতে মাল্যদান করেন সভানেত্রী দীপ্তিরানি নন্দি মজুমদার ও প্রদীপ প্রজ্বলন করেন আমরা বাঙালীর রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল৷ বাঙালির গণসংগীত পরিবেশন করেন স্পান্দনিক গোষ্ঠীর সদস্যাবৃন্দ৷ সভাগৃহে বর্তমান সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সহ ত্রিপুরা রাজ্যে মহিলাদের উপর ক্রমবর্ধমান নির্যাতন, ধর্ষণ, বঞ্চনা ও অবিচার ইত্যাদি বিষয়গুলি আলোচনায় প্রাধান্য পায়৷ নেতৃবৃন্দ সাংগঠনিক বিষয়ে আলোচনা করতে গিয়ে গ্রামস্তর পর্যন্ত সংগঠন বিস্তার করার জন্য আলোচনা করেন৷


এদিনের অনুানে বক্তব্য পেশ করেন সীমান্তি দেব, গীতাঞ্জলি দাস, সুপর্ণা মজুমদার রায়, নিবেদিতা দেবনাথ, মৌসুমী রায়, শিবানী বিশ্বাস, শতাব্দি সরকার প্রমুখ৷ সন্মেলন শেষে সীমন্তি দেবের নেতৃত্বে ১৯ জনের ত্রিপুরার রাজ্য বাঙালী মহিলা সমাজের কমিটি পুনর্গঠিত হয়েছে৷ শেষে মহিলা সমাজের বিভিন্ন অধিকারের দাবি নিয়ে একটি মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top