News Flash

  • Home
  • Uncategorized
  • রবিবাসরীয় সকালে ঘন কুয়াশার চাদরে মোড়া রাজধানী দিল্লি
Image

রবিবাসরীয় সকালে ঘন কুয়াশার চাদরে মোড়া রাজধানী দিল্লি

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি. স.): ঘন কুয়াশায় চাদরে মোড়া রবিবাসরীয় সকালে ঘুম ভাঙল রাজধানী দিল্লির। অতিরিক্ত কুয়াশার কারণে কম দৃশ্যমানতা তৈরি হয়। তার জেরে বিপর্যস্ত ট্রেন ও গণপরিবহন চলাচল। কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দিল্লিতে বায়ু দূষণ। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে জানানো হয়েছে এদিন সকাল আটটা নাগাদ দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৫৪। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ থাকার কারণে ধূলিকণার পরিমাণ বেড়ে যায়।

দিল্লির পার্শ্ববর্তী এনসিআর এলাকায় বায়ুদূষণ এ দিন সকালে ভয়াবহ আকার ধারণ করে। গাজিয়াবাদে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪০১। একই অবস্থা নয়ডা ও গ্রেটার নয়ডার। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে সোমবার সকালেও কুয়াশাচ্ছন্ন থাকবে দিল্লি। তাপমাত্রা উঠানামা করবে ৮ ডিগ্রি সেলসিয়াসের আসেপাশে।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top